আলী আজগর রবিন,
রায়পুর প্রতিনিধিঃ-
আসছে আসন্ন স্হানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা ও জন সমার্থনের আলোচনায় শীর্ষে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেন গোন্দার।
লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ৮নংদক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণদের আস্থা ভাজন আওয়ামীলীগ থেকে সমর্থন প্রত্যাশী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী।
১০ই জানুয়ারি ,শুক্রবার জুমা নামাজ আদায় করে ৮নংদক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে চায়ের দোকানে নির্বাচনী স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা ও প্রচার প্রচারণা চালায় ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেন গোল্দার। সাধারণ ভোটাররা মনে করছেন, ৯নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক সদালাপী , হাস্যজ্জল বিপদে-আপদে মানুষের পাশে থাকা, শিক্ষা, চিকিৎসা, ও যুবকদের বিনোদনের স্থপতি আবুল হোসেন গোল্দার কে ভোট দিয়ে নির্বাচিত করলে, ৯নং ওয়ার্ড বাসী একজন ভালো অভিভাবক পাবে।
একাধিক প্রবীণ রাজনীতিবিদ বলেন সাম্প্রতিক জলল্পনা কল্পনা শুধু এই তরুণ সমাজসেবক কে নিয়ে, দল-মত নির্বিশেষে বিপদে-আপদে মানুষের পাশে থেকে সাধারণ ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছে আবুল হোসেন গোল্দার। তাই এবার নির্বাচনে তিনি হবেন আমাদের মেম্বার, এছাড়া নিজ দলীয় সমর্থন থাকলে বিজয় সময়ের ব্যাপার মাত্র।
এ বিষয়ে তরুণ ও যুব সমাজকে আবুল হোসেন গোল্দার বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল করতে আমার নির্বাচন করা, এছাড়া মাদকমুক্ত সমাজ গড়া, অবহেলিত ইউনিয়ন ও ওয়ার্ড বাসীর ভাগ্য পরির্বতন এবং মডেল ইউনিয়ন রূপান্তরিত করা সহ উন্নয়ন ও সুশাসন ফিরিয়ে আনটাই আমার প্রত্যয়।

0 Comments