লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলা ১নং মধ্য হামছাদী ৮ নং ওয়ার্ডে বরই তলা টু জামতলী রাস্তা বেড়িরমাথার খাল থেকে কোন ইজারা ছাড়া সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে রাজনীতিক প্রভাব খাটিয়ে দির্ঘদিন থেকে অবৈধ বোমা মেশিন ( নদীতে বালুকাটা) মিশিন দিয়ে লক্ষ লক্ষ ফুট বালু উত্তোলন করে বিক্রয় করেন প্রভাবশালী সেলিম পাটোয়ারী।
এতে ঝুঁকিতে রয়েছে বেড়িবাঁধ, শত শত ঘর বাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, গাছপালা ইত্যাদি। সচেতন মহলের দাবি যেকোন সময় বেড়িবাঁধ ভেঙে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।এছাড়া সরকারি দলের ছত্রছায়ায় একটি সংঘবদ্ধ চক্র এই কাজে জড়িত বলে এলাকাবাসী জানান। এ নিয়ে নীরব ভূমিকায় রয়েছে স্থানীয়
প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দিন রাত ২৪ ঘন্টায় ড্রেজার মেশিন দিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন। ড্রেজার মেশিনের বিকট শব্দে এলাকার শিশু, রোগী ও সাধারণ মানুষ ড্রেজার মেশিনের বিকট শব্দে প্রায় অসুস্থ,
ভুক্তভোগী মাইন উদ্দীন জানান, শত শত ঘরবাড়ি, ফসলিজমি কালভাট,ব্রিজ হুমকির মুখে; যে কোনো সময় খালে বিলীন হয়ে যেতে পারে, আমি আতংকিত খালের পাশে আমার জমি নিয়ে, তাদের ভয়ে কিছু বলতে পারছি না মামলার ভয় দেখায়, তিনি আরো বলেন গত দুই বছর যাবত প্রভাবশালী সেলিম পাটওয়ারী অবৈধ ড্রেজার মেশিন দিয়ে খাল থেকে বালু উত্তোলন করে আসছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন তিনি।।
স্থানীয় ফাতেমা বেগম নামের একজন বলেন, খাল থেকে বালু তোলা বন্ধ করার জন্য গ্রামের মানুষ কয়েক দফা মানববন্ধ ও বিক্ষোভ মিছিল করেও কোনো লাভ হয়নি, প্রশাসন দফায় দফায় বন্ধ করলেও তারা ক্ষমতার দাপটে আবার বালু উত্তোলন করে। লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা এর সমাধান চাই।
স্থানীয় ইব্রাহিম হোসেন বলেন, গত সপ্তাহে ইউএনও এসে বন্ধ করে গিয়েছে, ৩/৪ দিন বন্ধ ছিলো, এখন আবার চলতেছে, হয় তো প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধ ভাবে বালু উত্তোলন করতেছে তারা।
অবৈধ ভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সকল প্রকার কাগজ পত্র আছে, আমি অবৈধ ভাবে বালু উত্তোলন করছি না,
কিন্তু সেই কাগজ পত্র সাংবাদিকরা দেখতে চাইলে সাথে নেই বলে এড়িয়ে যান তিনি।
এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডে পাউবো নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন পলি মাটি ভেটে মাটি অপসারণের জন্য অনুমতি নিয়ে বালু কাজ করছেন। টেন্ডার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এরিয়ে যান।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান ,বিষয়টি আমার জানা নেই। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। শিগগিরই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 Comments