জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে সিএনজি মুখোমুখি সংঘর্ষের ব্যাপক দূর্ঘটনা ঘটেছে। এতে আবদুর সামাদ নামের এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর-রামগঞ্জে সড়কের মিরগঞ্জ বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে রামগঞ্জে অভিমুখে মোটর সাইকেল যোগে রওনা হন ৩ বন্ধু। দ্রুতগতি সম্পন্ন মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুইটি সিএনজি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় সিএনজি আরোহী শিশু আবদুর সামাদ (২) ঘটনাস্থলে নিহত হন। তার অপর ও সিএনজি চালক সহ ৪ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নিহতের নিজ বাড়িতে নেওয়া হয়েছে । নিহত আবদুর সামাদ সদর উপজেলার ১নং উওর হামছাদী ইউনিয়েনের মির্জাপুর এলাকার নোয়া বাড়ির মোঃ সুমনের ছেলে। এর মধ্যে গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সিএনজি দুইটি রায়পুর থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

0 Comments