রায়পুরে কিশোর গ্যাং ইয়াজল ও জাহাঙ্গীর এর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী ।

রায়পুরে কিশোর গ্যাং ইয়াজল ও জাহাঙ্গীর এর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

 

রায়পুর প্রতিনিধিঃ


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড এখন ইয়াজন হোসেন (ইয়াকুব) জাহাঙ্গীর (খাইটা জাহাঙ্গীর) সহ বেশ কয়েক জনের দক্ষলে।


তারা মাদক ব্যাবসা,জমি দখল,চাঁদাবাজী সহ নানান অভিযোগ তাদের বিরুদ্ধে। এলাকাবাসী জানান নিজেদের মালিক আনা জমিতে চাষাবাদ গেলে মালিকদের কাছে দাবি করে মোটা অংকের চাঁদা, সেই চাঁদার টাকা না দিনে শুরু হয় অমানুষিক নির্যাতন পরিশেষে হত্যার হুমকি।  


ইয়াজন হোসেন ইয়াকুব চরকাচিয়া এছেক আলী  ছৈয়াল এর ছেলে। দীর্ঘ দিন ধরে এমন অত্যাচার করে আসছে চরকাচিয়া ৭নং ওয়ার্ড হতে কানিবগার চর,বায়রা ঘাট,ছৈয়াল বাজার স্থানীয় দের অনেকের জমিও এখন তার দক্ষলে। ভয়ে কেউ কোন কিছু বলতে সাহস পায় না এমন কি সাংবাদিকদের সাথে ও কথা বলেতে ভয় পায়।


গত কয়েক শনিরার  আনুমানিক সকাল ১০টার সময় ছৈয়াল বাজার এক সেনাবাহিনীর মেজরের জমি দখল,অন্য এক অসহায় চাষীর বীজ সয়াবিন চুরি করে বিক্রি করা,মাদক বিক্রি, সন্ত্রাস ও কিশোর গ্যাং এর নেত্রীত্ব তেন তারা।


উল্লেখ থাকে যে, এই ইয়াজন ও জাহাঙ্গীর সহযোগী সদস্যরা বেশ কয়েক জন এর আগেও নেশাগ্রস্ত হয়ে এলাকায় একাধিক ছেলের গায়ে হাত তোলে এবং সে কিশোর গ্যাং এর অন্যতম মদদদাতা বলেও জানান এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। বিষয়টি নিয়ে অভিযুক্ত দের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


এ বিষয়ে হাজিমারা ইনচার্জ ইউসুফ আলী সাংবাদিকদের বলেন,লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাস্থা গ্রহন করা হবে। আর মাদক এর বিষয় আমাদের কোন ছাড় নয়।তাদের কে গ্রেফতার অভিযান চলছে।

Post a Comment

0 Comments