রায়পুরে স্থানীয় সরকার ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষেঃমিন্টু ফরাজি ।

রায়পুরে স্থানীয় সরকার ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষেঃমিন্টু ফরাজি

 

আলী আজগর রবিন, 

রায়পুর প্রতিনিধিঃ-


আসন্ন স্হানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নংদক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা ও জন সমার্থনে সুবিধাজনক অবস্থানে রয়েছে ও আলোচনায় শীর্ষে রয়েছেন বর্তমান চেয়ারম্যান আবু জাফর সালেহ মোঃমিন্টু ফরায়জী। 


রায়পুর উপজেলা ৮নংদক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণদের আস্থা ভাজন আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী,সৎ,শিক্ষানুরাগী।


সাধারণ ভোটাররা মনে করছেন, ইউনিয়নে তরুণ সমাজসেবক সদালাপী , হাস্যজ্জল বিপদে-আপদে মানুষের পাশে থাকা, শিক্ষা, চিকিৎসা, ও যুবকদের বিনোদনের স্থপতি মিন্টু ফরাজি পূনরায় নৌকা প্রতিক ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে, ইউনিয়ন বাসী একজন ভালো অভিভাবক পাবে।


একাধিক প্রবীণ রাজনীতিবিদ বলেন সাম্প্রতিক জলল্পনা কল্পনা শুধু এই তরুণ সমাজসেবক কে নিয়ে, দল-মত নির্বিশেষে বিপদে-আপদে মানুষের পাশে থেকে সাধারণ ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছে এই চেয়ারম্যান । তাই এবার নির্বাচনে তিনি হবেন আগামী দিনের আবারও ইউপি চেয়ারম্যান , এছাড়া নিজ দলীয় নৌকার মাঝি হয়ে আসলে তার বিজয় সময়ের ব্যাপার মাত্র।


এ বিষয়ে তরুণ ও যুব সমাজকে আবু জাফর সালেহ মোঃমিন্টু ফরায়জী বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল করতে আমার নির্বাচন করা, এছাড়া মাদকমুক্ত,দখল বাজ,সন্ত্রাস মুক্ত সমাজ গড়া। অবহেলিত ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করা, সহ উন্নয়ন ও সুশাসন ফিরিয়ে আনটাই আমার প্রত্যয়। নিজ দল আওয়ামী লীগ থেকে সমর্থন দিয়ে নৌকার মাঝি করে আমাকে পাঠালে আমি বিপুল ভোটে বিজয়ী লাভ করে জননেত্রী শেখ হাসিনাকে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন কে রায়পুরে একটি রোল মডেল ইউনিয়ন উপহার দিতে আমি আশা বাদী।

Post a Comment

0 Comments