সাতক্ষীরা সদর ব্রক্ষরাজপুরের দহাকুলায় বৃদ্ধকে জবাই করে হত্যা।

সাতক্ষীরা সদর ব্রক্ষরাজপুরের দহাকুলায় বৃদ্ধকে জবাই করে হত্যা।

সাতক্ষীরায় দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ 
সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা গ্রামে ৬০ বছর বয়সের এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে বাড়ির পাশে একটি বাঁশবাগানে লাশটি পড়েছিল।

নিহত দিনমজুরের নাম আব্দুল আজিজ মোল্যা তিনি ওই গ্রামের মরহুম এনায়েত মোল্যার ছেলে।
সাতক্ষীরা সদর ব্রক্ষরাজপুরের দহাকুলায় বৃদ্ধকে জবাই করে হত্যা।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান শনিবার সন্ধ্যায় কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১ টার দিকে আবদুল আজিজের গলাকাটা লাশ পাওয়া যায় একটি বাঁশবাগানের মধ্যে।
সাতক্ষীরা সদর ব্রক্ষরাজপুরের দহাকুলায় বৃদ্ধকে জবাই করে হত্যা।

তিনি জানান এঘটনায় জড়িত থাকা সন্দেহে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুন, প্রতিবেশি জোহরা খাতুন ও ভাতিজা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য আবদুল আজিজের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

Post a Comment

0 Comments