পটিয়ায় আদালতে আদেশ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণঃ সংঘর্ষে আশংকা ।

পটিয়ায় আদালতে আদেশ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণঃ সংঘর্ষে আশংকা

 


চট্টগ্রামে প্রতিবিধিঃ- 


চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড বাশুলী এলাকায় আদালতের আদেশ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় দু'পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা। এসংক্রান্ত বিষয়ে ইউসুফ বাদশার ছেলে শহীদুল ইসলাম বাদী হয়ে রাশেদ জিলানী প্রকাশ লিটন, আবদুল জব্বার খন্দকারসহ অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা ও ডি আই জি বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। পটিয়া থানার ওসি'র নির্দেশে বিবাধীগন'কে সতর্কীরণ নোটিশ দেওয়া হয়েছে । কিন্তু বিবাধীগন তার না মেনে গায়ে জোরে আদালতের আদেশ অমান্য করে জোরপুর্বক স্থাপনা নির্মাণ করছে বলে শহীদুল ইসলাম অভিযোগ করেন।সে এ ব্যাপারে উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এলাকার লোকজন জানান, বাহুলী মৌজার ইউসুফ বাদশার ছেলের সাথে প্রতিপক্ষদের সাথে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে


 এনিয়ে থানায় একাধিক অভিযোগ, আদালতে মামলা, ডিআইজি সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ রয়েছে। তবে কৌশলে প্রতিপক্ষরা স্থাপনা নির্মাণ করা নিয়ে চরম বিরোধ চলছে দুই পক্ষের মধ্যে।এতে যে কোন মুহূর্তে সংঘর্ষের আশংকা রয়েছে এলাকার লোকজন জানান। ওসি রেজাউল করিম মজুমদার জানান, উভয় পক্ষ'কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্কীকরন নোটিশ দেওয়া হয়েছে। কেউ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে আইনে আওতায় আনা হবে বলে জানান। শহীদুল ইসলাম জানান প্রতিপক্ষরা বেআইনি জনতা গঠন করে আদালতের আদেশ অমান্য করে


জোরপুর্বক আমাদের বাশুলী মৌজার আর, এস ১১৫১/৭৬৮ নং খতিয়ান আর.এস ৮৫১/৯৫৫/৯৫৬ দাগাদির তৎ সামিল বি. এস, ১০৮ নং খতিয়ানের বিষয়. এস.১২৯১/১২৯২/১২৯৩ দাগাদির আন্দর বিরোধী ভুমি আদালতে শৃঙ্খলা রক্ষার আদেশ এবং বিবাধীগণকে আদালত কতৃক কারন দর্শনা নোটিশ অমান্য করে দখল করে স্থাপনা নির্মাণ করা পায়তারা চালাচ্ছে। এতে বাঁধা দিলে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশংকা রয়েছে। এমনকি শহীদুল ইসলাম চরম নিরাপত্তারহীনতার মধ্যে রয়েছে বলে প্রতিবেদকে জানান।

Post a Comment

0 Comments