মধুপুরে জিনের বাদশা পরিচয় দেওয়া উজ্জল নামে প্রতারক গ্রেফতার ।

মধুপুরে জিনের বাদশা পরিচয় দেওয়া উজ্জল নামে প্রতারক গ্রেফতার

 

মো: আ: হামিদ মধুপুর, 

(টাঙ্গাইল) প্রতিনিধিঃ 


টাঙ্গাইলের মধুপুরে জিনের বাদশা পরিচয় দেওয়া উজ্জল চক্রবর্তী নামক এক প্রতারককে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। থানা সুত্রে জানা যায় মধুপুর থানাধীন আকাশী গ্রামের শাকিলা বেগমকে গত ০৭ দিন পূর্ব হইতে ঐ প্রতারক আসামী আল্লাহ ওলি ও জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

গ্রেফতারকৃত ঐ প্রতারক প্রতারণা পূর্বক শাকিলা বেগমের নিকট হতে বিকাশের মাধ্যমে ২২৫০০ টাকা আত্নসাৎ করেছেন।

বৃহস্পতিবার (০৮ ই অক্টোবর) আল্লাহ ওলি ও জিনের বাদশা পরিচয়ে প্রতারক শাকিলা বেগম এর নিকট হতে তিন ভরি স্বর্ণালংকার নিতে এলে হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগন্জ থানার সাহেব গন্জ গ্রামের শ্রী কুদিরাম চন্দ্র চক্রবর্তীর ছেলে শ্রী উজ্জল চক্রবর্তী (৩৫)। 

মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, “জিনের বাদশা পরিচয় দেওয়া ঐ প্রতারককে গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

Post a Comment

0 Comments