ষ্ঠাফ রিপোর্টার:
সাতক্ষীরা-যশোর মহাসড়কের তুজুলপুরের ইট ভাটার সামনে মোটর সাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা শহরের বদ্দিপুর কলোনি এলাকার মোফাব্বর আলীর ছেলে, রফিকুল রহমান (২৪) ও সাতক্ষীরা শহরের মুনজিদপুর এলাকার আমজাদ আলীর ছেলে, মোখলেছুর রহমান (২৮) আহতরা হলেন সাতক্ষীরা শহরের বদ্দিপুর কলোনি এলাকার মোঃ শামসুর রহমানের ছেলে, আসাদুর ইসলাম ও সদর উপজেলার রামের ডাঙ্গা গ্রামের মোঃ আজিজের ছেলে শাহাজান কবির সহ ৩।

0 Comments