আলী আজগর রবিন,
রায়পুর প্রতিনিধিঃ-
আসছে আসন্ন স্হানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নংদক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা ও জন সমার্থনে সুবিধাজনক অবস্থানে রয়েছে ও আলোচনায় শীর্ষে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মোল্লা।
লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ৮নংদক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণদের আস্থা ভাজন আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী।
১৭ই ডিসম্বর,শুক্রবার জুমা নামাজ আদায় করে ৮নংদক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে চায়ের দোকানে নির্বাচনী স্থানীয় সরকার নির্বাচন। সাধারণ ভোটাররা মনে করছেন, ইউনিয়নে তরুণ সমাজসেবক সদালাপী , হাস্যজ্জল বিপদে-আপদে মানুষের পাশে থাকা, শিক্ষা, চিকিৎসা, ও যুবকদের বিনোদনের স্থপতি মনির হোসেন মোল্লা কে ভোট দিয়ে নির্বাচিত করলে, ইউনিয়ন বাসী একজন ভালো অভিভাবক পাবে।
একাধিক প্রবীণ রাজনীতিবিদ বলেন সাম্প্রতিক জলল্পনা কল্পনা শুধু এই তরুণ সমাজসেবক কে নিয়ে, দল-মত নির্বিশেষে বিপদে-আপদে মানুষের পাশে থেকে সাধারণ ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছে মনির হোসেন মোল্লা। তাই এবার নির্বাচনে হবেন তিনি। এছাড়া নিজ দলীয় নৌকার মাঝি হয়ে আসলে তার বিজয় সময়ের ব্যাপার মাত্র।
এ বিষয়ে তরুণ ও যুব সমাজকে মনির হোসেন মোল্লা বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল করতে আমার নির্বাচন করা, এছাড়া মাদকমুক্ত সমাজ গড়া, অবহেলিত ইউনিয়ন মডেল ইউনিয়ন রূপান্তরিত করা সহ উন্নয়ন ও সুশাসন ফিরিয়ে আনটাই আমার প্রত্যয়। নিজ দল আওয়ামী লীগ থেকে সমর্থন দিয়ে নৌকার মাঝি করে আমাকে পাঠালে আমি বিপুল ভোটে বিজয়ী লাভ করে জননেত্রীখ হাসিনাকে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন কে রায়পুরে একটি রোল মডেল ইউনিয়ন উপহার দিব ইনশাল্লাহ।

0 Comments