লায়ন গোলাম সরেওয়র চৌধুরী মুরাদ কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সদস্য নির্বাচিত ।

লায়ন গোলাম সরেওয়র চৌধুরী মুরাদ কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সদস্য নির্বাচিত ।

 

সেলিম চৌধুরী, 

স্টাফ রিপোর্টারঃ- 


পটিয়ার কৃতি সন্তান ও সাবেক ছাত্রনেতা লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছন। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন এ ক্রীড়া সংগঠক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে তিনি সদস্য নির্বাচিত হন। লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, উপজেলার মুজাফ্ফারাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চট্টগ্রাম শেখ রাসেল ক্রীড়া চক্রের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। 

সাবেক ছাত্রনেতা মুরাদকে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সচিব সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এমপির প্রতি কৃতজ্ঞতা জানান। 

এদিকে কেন্দ্রীয় আওয়ামীলীগের কমিটিতে স্থান পাওয়ায় লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Post a Comment

0 Comments