রামগঞ্জে ইউপি চেয়ারম্যান হিসাবে দেখতে চান এলাকাবাসী সাংবাদিক বাচ্চু কে ।

রামগঞ্জে ইউপি চেয়ারম্যান হিসাবে দেখতে চান এলাকাবাসী সাংবাদিক বাচ্চুকে

 


স্টাফ রিপোর্টার আধুনিক সাংবাদিকতার আইকন, রামগঞ্জ উপজেলার লামচর ইউপি থেকে জনগনের সহায়তা ও সহযোগিতায় সাংবাদিক নেতা বেলায়েত হোসেন বাচ্চু কে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী  হিসাবে দেখতে চান এলাকাবাসী। 

এই ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন সাংবাদিক বাচ্চু। তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে এলাকাবাসী। তিনি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন সমাজ-সামাজিকতা ও সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতিসহ ইউপি পরিক্রমায় পরিবর্তন ও মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয়ের কথা ব্যক্ত করছেন। সর্বোপরি মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবার মানসিকতা নিয়ে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চান এলাকাবাসী।

সাংবাদিক বাচ্চু বলেন,এলাকার লোকজন আমাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান। এক জন চেয়ারম্যান পদে কয়বার থাকবেন ? মানুষ পরিবর্তন চাই। সুখে, দুঃখে নানান সমাস্যায় এলাকার লোকজনের পাশে রয়েছি ও সব সময় থাকবো।

Post a Comment

0 Comments