মধুপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল পিতা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের জেল ।

 
মধুপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল পিতা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের জেল



মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ


টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল পিতা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের জেল ও এক হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 রবিবার ( ১৫ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া(৩০) মধুপুর উপজেলার কুড়ালিয়া  ইউনিয়নের ধলপুর গ্রামের নুরুজ্জামানের এক মাত্র ছেলে।

পিতা নুরুজ্জামান জানান, “মাদকাসক্ত ছেলে রুবেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।  অভিযোগের ভিত্তিতে পুলিশ সকালে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে।  তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।”

রুবেলের বাবা নুরুজ্জামান জানান নেশার করার জন্য টাকার দাবী করে টাকা না দেওয়ায় বাবা-মাকে নানাভাবে অত্যাচার সহ মারপিট করে আসছিল। সহ্য করতে না পেরে তার বাবা থানায় অভিযোগ দেন।”

Post a Comment

0 Comments