জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর অভিযানে ২৫৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ ।

জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর অভিযানে ২৫৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪।

 


মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২০ খ্রিঃ) ডিবি নরসিংদীরএসআই মোস্তাক আহম্মেদ, এসআই তাপস কান্তি রায়, এসআই মাহমুদুল হাসান নরসিংদী মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ পায়েল ভূইয়া, (২) মোঃ জসিম মিয়া, (৩) মুরাদ মিয়া, (৪) সুজন মিয়াদের ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। 


এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানাধীন ব্রাহ্মণপাড়া এলাকা হতে ২২:০৫ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ পায়েল ভূঁইয়া

(২৮), পিতামৃত-হাবিবুর রহমান,(২) মোঃ জসিম মিয়া (৩২),

পিতা-মোঃ গিয়াস উদ্দিন,উভয়সাং- সাটিরপাড়া নবাববাড়ি, থানা ও জেলা-নরসিংদীদের ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। 


এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (৩) মুরাদ (২৫), পিতা- আঃ আজিজ, সাং-

বানিয়াছল, থানা ও জেলা- নরসিংদীকে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। 


এসআই মাহমুদুল হাসান, এএসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানাধীন দত্তপাড়া এলাকা হতে ২৩:২৫ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (৪) সুজন (৩৩), পিতা- নুরুল ইসলাম, সাং- দক্ষিণ কান্দাপাড়া, থানা ও জেলা- নরসিংদীকে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। 


উদ্ধারকৃত আলামত মোট ২৫৫ পিস, মূল্য - ৭৬,৫০০/= টাকা।


এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments