সেলিম চৌধুরী,
স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামের প্রথম শ্রেণীর পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড একটি একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এ ওয়ার্ডে অবস্থিত অনেক জ্ঞানীগুনি শিক্ষাবিদ রাজনৈতিক নেতা ব্যাবসায়িসহ সরকারি-বেসরকারি নেতাদের বাসস্থান। বর্তমান সরকার জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর নেতৃত্বে ও মেয়র এর তক্তাবধায়নে এ ওয়ার্ডে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলেও সাধারণ সাধারণ সেবা নিশ্চিত করতে আসন্ন পটিয়া পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সমর্থন প্রত্যাশি পটিয়া পৌরসভার আওয়ামী যুবলীগ সহ-সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ি মোজাম্মেল হক (প্রকাশ মাজু) ।
তিনি পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণঘাটার অধিবাসী। পৌর যুবলীগ সহ সম্পাদক মোজাম্মেল হক, এ প্রতিবেদকে জানান, সাধারণ মানুষের বিভিন্ন সরকারি সেবা নিশ্চিত করতে আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে দলীয় সমর্থনে প্রতিদ্বন্ধিতা করে কাউন্সিলর হতে চায় । তিনি জানান, পটিয়ার এমপি জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী নির্দেশে দীর্ঘদিন ধরে ছাএলীগ থেকে শুরু করে যুবলীগ রাজনীতির সাথে জড়িত। ফলে পটিয়া পৌরসভার আওয়ামী যুবলীগ সহ সম্পাদকের দায়িত্ব পালন করছি। তিনি জানান এমপি সাহেব আমাকে খুব স্নেহ করেন। তাছাড়া মিঠু বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন।
বিগত সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, রাজনৈতিক ভাবে মাঠে ময়দানে কাজ করতে গিয়ে অনেক বাঁধার সম্মুখীন হয়েছি। দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন করব । তিনি বলেন, দল যদি চায় নির্বাচন করতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছি। তবে দলীয় সিদ্ধান্ত চুড়ান্ত। মোজাম্মেল হক (প্রকাশ মাজু) পটিয়া পৌরসভার মধ্যে ৬ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড গড়ে তুলতে এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে উন্নয়ন ত্বরান্বিত করার আশাবাদ, মানসিকতা নিয়ে দারিদ্রদের মধ্যে যে কোন জিনিস পত্র বিতরণ কিংবা দরিদ্র জনগোষ্ঠীকে সঠিকভাবে মূল্যায়ন করতে তিনি নির্বাচন করতে আগ্রহী।
মোজাম্মেল হক নির্বাচন করে বিজয়ী হলে লোকজন আর্থিক, মানসিক যে কোন ধরনের হয়রানি থেকে মুক্তি পাবে এবং জনগণকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে জানান। এছাড়াও কোনো প্রকার স্বজনপ্রীতি করা হবে না বলে তিনি জানিয়ে বলেন মোজাম্মেল হক জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ সামশুল হক চৌধুরীর সহযোগিতায় বিগত ১২ বছরে পটিয়া উপজেলা ও পৌরসভার মধ্যে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান পটিয়া পৌরসভা যুবলীগ সহ-সম্পাদক
মোজাম্মেল হক (প্রকাশ মাজু)। তিনি সকলের সহযোগিতা দোয়া ও আশীর্বাদ কামনা করেন যাতে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেন।

0 Comments