মা ইলিশ সংরক্ষণে অভিযানে শেষ পর্যায়ে বসে নেই রায়পুর উপজেলা প্রশাসন ।

মা ইলিশ সংরক্ষণে অভিযানে শেষ পর্যায়ে বসে নেই রায়পুর উপজেলা প্রশাসন

 


আলী আজগর রবিন, 

রায়পুর প্রতিনিধিঃ 


মা ইলিশ সংরক্ষণে আজকের অভিযানে সাজু মোল্লার ঘাট হতে পুরানবেড়ী ঘাটের শেষ সীমানা (রায়পুর অংশে) পর্যন্ত টহল দেয়া হয়। নদীতে নামার প্রস্তুতি হিসেবে ঘাটের পাশে সংযোগ খালে ফেলে রেখে যাওয়া ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা এবং ২০০০ মিটার জাল জব্দ করা হয়। প্রসিকিউশন অনুযায়ী সকলের সম্মুখে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং কাঠের নৌকাটি মৎস্য কর্মকর্তার জিম্মায় দেয়া হয়।


উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাবরীন চৌধুরীর নেতৃত্বে আজকের অভিযানে সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আখতার জাহান সাথী, লক্ষীপুর জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আল-আমীন, ২নং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল হোসেন, জনাব মোঃ বেলায়েত হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা; জনাব আবদুল্লাহ-আল-মাহমুদ, সম্প্রসারণ কর্মকর্তা; জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা; মোঃ মাহবুবুর রহমান, ক্ষেত্র সহকারী, কোস্ট গার্ডের সদস্যবৃন্দ এবং তিন ইউনিয়নের ঘাটওয়ারী দায়িত্বরত গ্রামপুলিশ।


এসময় নির্দেশনা না মেনে রাত অবধি ঘাটের দোকান খোলা রাখায় দোকান বন্ধ করে দেয়ার পাশাপাশি দোকানের ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার, ঢাকনাবিহীন খোলা খাবার রাখার দায়ে লক্ষীপুর জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আল-আমীন কর্তৃক একটি দোকানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৫০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।


জনস্বার্থে এবং দেশের সম্পদ রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে অভিযান

জনসেবায় প্রশাসন।

Post a Comment

0 Comments