পটিয়া পৌর ৫ নং ওয়ার্ডে জশনে জুলুসে নবী (সঃ) কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ।

পটিয়া পৌর ৫ নং ওয়ার্ডে জশনে জুলুসে নবী (সঃ) কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ।

 


সেলিম চৌধুরী, 

স্টাফ রিপোর্টারঃ-


পটিয়া পৌরসভার  ৫ নং ওয়াডের সর্বস্তরের জনসাধারণের উদ্যােগে  গাউসিয়া রাহমানিয়া জামে মসজিদ হইতে শুক্রবার সকালে মহানবী (সা.)কে নিয়ে ফ্রান্স সরকারের অর্থায়নে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হইতে একটি বিক্ষোভ মিছিল পটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিস মোড় এলাকায় এসে সমাপ্ত হয়।  এর আগে এক প্রতিবাদ সভা   আদু তালুকদার বাড়ি সমাজ ঐক্য পরিষদের সেক্রেটারি মাষ্টার জালাল উদ্দীনের সভাপতিত্বে ও মোঃ সবুজ এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।এতে  বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান, মসজিদ কমিটির সভাপতি  হাজী মফিজুর রহমান, পটিয়া আদালত- খাসমহল রোড় ব্যাবসায়ি সমিতির সভাপতি দিদারুল আলম, অএ মসজিদের খতিব মৌলানা আলী হোসেন আল কাদেরী, সেলিম উদ্দিন চেয়ারম্যান লিটল স্টার কেজি স্কুল ও সেক্রেটারি সুচক্রদন্ডি হাউজিং সোসাইটি, মোরশেদ হোসেন নিজামি, য়ুগ্ম আহবায়ক বাংলাদেশ প্রাইম মুভার্স এসোসিয়েশন, মৌলানা 

মুহাম্মদ দিদারুল ইসলাম ব্যাংকার,আমির খসরু ৫ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি, সাফায়েত আহমেদ ব্যাংকার, দৈনিক জনতা সাংবাদিক সেলিম চৌধুরী,      

 ইমাম হাসান (রঃ) সভাপতি ওসমান সওদাগর, সাধারণ সম্পাদনক আলমগীর বাবু, গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন  সওঃ,   মোহাম্মদ নাজিম উদ্দীন, গাউছিয়া কমিটির  মোঃ ইউনুস, যুব সেনার জিল্লুর রহমান, ছাএসেনা সভাপতি আবু হানিফ, অনুষ্ঠানে পরিচসলনা আহবায়ক মোঃ  সবুজ  ও মোঃ শাহজান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ফ্রান্স সরকার কর্তৃক মহানবীর অবমাননা সহ্য করার মতো নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ করে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত হেনেছে। এ জন্য ফ্রান্সকে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ফ্রান্সের সকল পণ্য আমদানী নিষিদ্ধ করুন। কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব এনে প্রতিবাদ জানান। তিনি ওআইসি, আরব লীগসহ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান পাশাপাশি আল্লাহ রাসুল (সঃ)  আদর্শিক জীবন গড়ার আহবান জানান।

Post a Comment

0 Comments