পটিয়া উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভা অনুষ্ঠিত ।


 

সেলিম চৌধুরী, 

স্টাফ রিপোর্টারঃ- 


বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ পটিয়া উপজেলা শাখার   পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে গতকাল পটিয়াস্ত মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি'র  কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিন জেলার সভাপতি আলমগীর আলম, বক্তব্য রাখেন  পটিয়া উপজেলার সাবেক সভাপতি কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নেজাম আলী, নব গঠিত কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন সাগর, সাধারণ সম্পাদক মোহাম্মাদ ইদ্রিস,এমরান হোসেন,বিজয় ভট্টাচার্য রফিকসহ নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন পটিয়ার উন্নয়নে আলহাজ্ব শামসুল হক চৌধুরী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  সরকারের উন্নয়নের দ্বারা অব্যহত রাখতে দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান। 

Post a Comment

0 Comments