সেলিম চৌধুরী,
স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামের ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা নুরুল আলম শিপু নগরীর চকবাজার ও পাঁচলাইশ এলাকায় মাদক, সন্ত্রাস বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করায় এলাকার কিছু মাদক, ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী চক্র নুরুল আলম শিপুর কর্মকান্ডকে বাঁধাগ্রস্থ করতে বিভিন্নভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, পুলিশ দিয়ে গ্রেফতার করার ভয় দেখান নুরুল আলম শিপু ও তার পরিবারের সদস্যদের। সম্প্রতি নুরুল আলম শিপু এলাকায় মাদক ও জুয়ার বিষয়ে নিয়ে যাতে কোন কথা না বলে বাসায় গিয়ে পুলিশ পরিচয় দিয়ে হুমকি দিয়ে আসেন। এলাকার মাদক ও ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে ব্যবহার করে নুরুল আলম শিপুর বিরুদ্ধে লাগিয়ে দেয়ার চেষ্ঠা করেছেন বলেও অভিযোগ রয়েছে।
জানা গেছে, ব্যবসায়ী নুরুল আলম শিপু একজন চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মা-মনি এন্টারপ্রাইজের মালিক, নগরীর বহদ্দারহাট হক মার্টেক ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা। দারুচ্ছুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক; বহদ্দারহাট হক মার্কেট ব্যবসায়ী সমিতিসহ, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন আকাশ তারা সংগঠন, এছাড়া ইলিয়াছ ব্রাদার্সের দাদা বেভারেজ ও ইফাদ ইন্ডাস্ট্রিজের বিভিন্ন প্রোডাক্টের ডিলার ব্যবসায়ী।নুরুল আলম শিপু বলেন, আমি এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ইয়াবা ব্যবসায়ী, জুয়াড়ীদের বিরুদ্ধে কথাবলি বিভিন্ন সময় প্রতিবাদ জানানোর কারণে তারা আমাকে যে কােন কিছুর বিনিময়ে মুখ বন্ধ করার চেষ্ঠা করছে।
আমি এলাকার মানুষকে যতটুকু পারি সহযোগিতা করি।অন্যায় অবিচারের প্রতিবাদ করি, এগুলো অপরাধীদের সহ্য হচ্ছে না, তারা কখেনা পুলিশের ভয় আবার কখেনা মামলার ভয় দেখিয়ে আমার কন্ঠরোধ করার চেষ্টা করছেন।এ বিষয়ে কাপোসগোলা তিন মহল্লা কমিটির সভাপতি মনজুর আলম বলেন, শিপু হচ্ছে এলাকার একজন প্রতিবাদী যুবক, সে এলাকার যে কোন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এলাকার একজন সফল ব্যবসায়ী ও জনপ্রিয় ব্যক্তি, সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত থেকে সামাজিক কর্মকান্ডে সব সময় সহযোগিতা করেন।
বহদ্দারহাট হক মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জাবেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ বলেন, নুরুল আলম শিপু কি দল করে কার ভাই সেটা বড় বিষয় না , তার সাথে সব ব্যবসায়ী ও কর্মচারী সবার সাথে ভাল সর্ম্পক রয়েছে। তার উপর অন্যায়ভাবে কিছু করার চেষ্ঠা করলে ব্যবসায়ী সমাজ বসে থাকবে না বলে জানান।

0 Comments