দলীয় সমর্থনে পটিয়া পৌর কাউন্সিলর পদে নির্বাচন করতে চায় যুবলীগ নেতা আবু তৌহিদ ।

দলীয় সমর্থনে পটিয়া  পৌর কাউন্সিলর পদে নির্বাচন করতে  চায় যুবলীগ নেতা আবু তৌহিদ

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-  


চট্টগ্রামের  পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড একটি ভিআইপি ওয়ার্ড। এ ওয়ার্ডে অবস্থিত পটিয়া সরকারি কলেজ, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, এ. এস. রাহাত আলী উচ্চ বিদ্যালয়, মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরত মুকবুল শাহ (রাঃ) মাজার শরীফ সহ অসংখ্য জ্ঞানীগুনি শিক্ষাবিদ রাজনৈতিক নেতা ব্যাবসায়িসহ সরকারি -বেসরকারি নেতাদের বাসস্থান। বর্তমান সরকার আমলে এ ওয়ার্ডে  বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলেও  সাধারণ সেবা নিশ্চিত করতে  আসন্ন নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে দলীয় সমর্থনে  কাউন্সিল পদে নির্বাচন করতে আগ্রহী  পটিয়া পৌরসভার আওয়ামী যুবলীগ সহ প্রচার উপ-সম্পাদক ও ৫ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আবু তৌহিদ। পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের  অধিবাসী 

পৌর যুবলীগ নেতা আবু তৌহিদ  জানান, লোকজনের মধ্যে সাধারণ সেবা নিশ্চিত করতে আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে দলীয় সমর্থনে প্রতিদ্বন্ধিতা করে কাউন্সিলর হতে চায় । পটিয়ার এমপি জাতীয় সংসদের মাননীয়  হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী নির্দেশে দীর্ঘদিন  সামাজিক ও  

 রাজনৈতিকভাবে  মাঠে ময়দানে কাজ করেছি। এর আগেও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলাম। দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন করেনি আবু তৌহিদ। তিনি বলেন,  দল যদি চায় নির্বাচন করতে প্রস্তুত রয়েছি। দলীয় সিদ্ধান্ত চুড়ান্ত। আবু তৌহিদ জানান,  সেবা করার আশাবাদ ও মানসিকতা নিয়ে   দারিদ্রদের মধ্যে জিনিস পত্র বিতরণ কিংবা দরিদ্র জনগোষ্ঠীকে সঠিকভাবে মূল্যায়ন করতে  তিনি নির্বাচন করতে আগ্রহী।  

তিনি যদি নির্বাচন করে  বিজয়ী হলে  লোকজন আর্থিক, মানসিক যে কোন  হয়রানি থেকে মুক্তি পাবে এবং জনগণকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে  এবং   কোনো প্রকার স্বজনপ্রীতি করা হবে না বলে তিনি জানান। আবু তৌহিদ বলেন,জাতীয় সংসদের হুইপ আলহাজ সামশুল হক চৌধুরীর সহযোগিতায় পটিয়া পৌরসভার দুই বার নির্বাচিত মেয়র অধ্যাপক হারুনুর রশিদ এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন।এই ধারাবাহিকতা অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান পটিয়া পৌরসভা যুবলীগ সহ প্রচার উপ- সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আবু তৌহিদ।

Post a Comment

0 Comments