পটিয়া ৮ নং ওর্য়াডের কামাল কোম্পানি বাড়ীর দীর্ঘদিনের সমস্যার সমাধান করলেন কাউন্সিলর এম এ মন্নান ।

পটিয়া ৮ নং ওর্য়াডের কামাল কোম্পানি বাড়ীর দীর্ঘদিনের সমস্যার সমাধান করলেন কাউন্সিলর এম এ মন্নান

 

সেলিম  চৌধুরী, পটিয়াঃ- 


চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর   ওর্য়াডের মরহুম কামাল কোম্পানির বাড়ীর দীর্ঘদিনের জায়গা জমির  বিরোধ সমস্যা  সমাধান করলেন পটিয়া পৌরসভার   ৮ নং ওর্য়াড হতে তিন তিনবার নির্বাচিত সফল পৌর কাউন্সিলর ও ওর্য়াড আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি এম এ মন্নান। গত 

১২ অক্টোবর সোমবার কাউন্সিলর  কার্যালয়ে দীর্ঘ আলোচনার পর অনেক দিনের বিরোধ সমাধান হওয়ায় এলাকাবাসী কাউন্সিলর এম এ মন্নানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে এলাকার মানুষের উন্নয়নে কাউন্সিলর এম এ মন্নানকে আবারও কাউন্সিলর পদে নির্বাচিত করার আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন  মরহুম কামাল উদ্দিন কোম্পানির ছোট ছেলে বিশিষ্ট ব্যাবসায়ী জালাল উদ্দিন, হাজী আবু তাহের,আমির হোসেন,বুলবুল আহমেদ,আবদুর সত্তারসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Post a Comment

0 Comments