চট্টগ্রামে  নারী নির্যাতন মামলায় জামিনে এসে বাদীনিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

 

সেলিম চৌধুরী

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধিঃ-


চট্টগ্রাম নগরীর চকবাজার এরাকায় সন্ত্রাসী যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনুর গডফাদার যুবলীগ নেতা সন্ত্রাসী একরাম হোসেন বিরুদ্ধে সম্প্রতি নারী নির্যাতন মামলা জামিনে এসে বাদীনিকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যুবলীগ ক্যাডার নুর মোস্তাফা টিনু গ্রেফতার হওয়ার পর চকবাজার ও পাঁচলাইশ এলাকায় সন্ত্রাসী দেলোয়ার হোসেন ফরহাদ ও একরাম হোসেন  নিয়ন্ত্রনে নেয় এলাকায় চাঁদাবাজি, মদ,জুয়া, জবর দখল, পতিতার ব্যবসা, আবাসিক হোটেল, কোসিং সেন্টার, অনলাইনে জুয়া, চকবাজার এরিয়ায় জুয়ার ক্লাব পরিচানা, অবৈধ টমটমে চাঁদা আদায়, ফুটপাতে হকার বসিয়ে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধের নিয়ন্ত্রক তারা। 

সর্ম্পকের তারা আপন ভাই হলেও অপরাধ জগতেও তারা একে অপরের সহযোগি। রয়েছে তারা দুই ভাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষন, চাঁদাবাজিসহ ডজনের অধিক মামলা। চকবাজার থানা পুলিশ ও পাঁচলাইশ থানা পুলিশের সাথে তাদের সখ্যতা থাকায় একাধিক মামলায় গ্রেফাতারী পরোয়ানা জারি থাকলেও রহস্যজনক কারণে পুলিশ গ্রেফতার করছে না বলে স্থানীয়দের অভিযোগ। সারা দেশে সন্ত্রাসী বিরোধী ও মাদক, জুয়া বিরোধী অভিযান শুরু হলে দেলোয়ার হোসেন ফরহাদ গ্রেফতার এড়াতে কিছুদিন বিদেশে পালিয়ে যান।এলাকায় চাঁদাবাজি, মাদক, ইয়াবা ব্যবসায়ীদের প্রশাসনিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন তারা। অপরাধ জগত নিয়ন্ত্রন পুলিশ ও র‌্যাবসহ প্রশাসনের লোকজনকে উপরের দিক দেখা শোনা করেন দেলোয়ার।

 পরিস্থিতি কিছুটা স্বভাবিক হলে এলাকায় ফিরে আবার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েন। গত ২৯ সেপ্টেম্বর নগরীর বায়েজিদ এলাকার জাকির হোসেন স্ত্রী মিনু আকতারের বাসায় ঢুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার দায়েরকৃত পাঁচলাইশ থানা পুলিশ যুবলীগের কথিত নেতা আকতার হোসেনকে মামলায় গ্রেফতার করেন। গত ৫ অক্টোবর জামিনে আসার পর যুবলীগ নেতা একরাম হোসেন ও তার ভাই দেলোয়ার হোসেন ফরহাদ মামলার বাদীনিকে মোবাইলে হত্যার হুমকি দেন। নির্যাতনের শিকার মিনু আকতার ও তার পরিবার জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বলে জানান। 

এছাড়া গাটমেন্টস ব্যবসায় নুরুন নবীকে কাছ থেকে অস্ত্র ধরে ১০ লক্ষ টাকা চাঁদাবাজির মমলা রয়েছে দেলোয়ার হোসেন ফরহাদের বিরুদ্ধে। নুরুন নবীকেও দেলোয়ার হোসেন ফরহাদ একই কায়দায় হত্যার হুমকি দিয়ে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছেন বলে জানান। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সন্ত্রাসী যে হউক যে দলের হউক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হউক পুলিশ তার বিরুদ্ধে ব্যস্থা নিবেন বলে তিনি জানান।