সেলিম চৌধুরী,
স্টাফ রিপোর্টারঃ-
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌর বাসীসহ দেশের সকল হিন্দু ধর্মাবলম্বী সহ দেশের সকল জাতিকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন- পটিয়ার ব্যাবসায়ি নেতৃবৃন্দ।
পটিয়া ছবুর রোড় ব্যাবসায়ি সমিতির সভাপতি আলহাজ্ব এম এ ইউসুফ, সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক, সহ সভাপতি বাদল দে, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক মোঃ কবির,সহ- প্রচার সম্পাদক আবুল হাসেম মিন্টু, সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান টিটু, আবদুল মোমেন, সহ সভাপতি কানু দে, ক্রিড়া সম্পাদক অভিজিত পলাশ, পটিয়া পৌরসভা পুজো কমিটির সাধারণ সম্পাদক পুলক চৌধুরীসহ অনেক ব্যাবসায়ি নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বাণীতে বলেন,দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেতৃবৃন্দ হিন্দু ধর্মাবলম্বীসহ সকল জাতির জন্য শান্তি,কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি সম্পাদায় সম্প্রীতির মেলবন্ধন এই দেশ আমাদের সকলের। আমাদের প্রত্যাশা, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টায় স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হব।
পটিয়ার ছবুর রোড় ব্যাবসায়িরা বলেন, শিক্ষা,শান্তি,সমৃদ্ধি ও সম্প্রিতির উন্নয়নের ধারক অসীম উন্নয়ন।ধর্ম যার যার উৎসব সবার এ প্রতিপাদ্যে দেশের অন্যান্য অঞ্চলের মতো পটিয়া উপজেলা ও পৌরসভার মধ্যে উৎসব মুখর পরিবেশে সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পালন হচ্ছে। কিন্তু এবার করোনা ভাইরাস সংক্রমণে বর্তমান বিশ্ব বিপর্যস্ত।ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারি হিসেবে আখ্যায়িত করায় সারাদেশে হিন্দু সম্প্রদায় এ বছর দুর্গোৎসব জনসমাগম এড়িয়ে, স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করছেন বলে নেতৃবৃন্দ
সুএে জানাযায়। শারদীয় দুর্গাপূজায় দেশ ও বিদেশের সকল মানুষের জীবনে অফুরন্ত ভালবাসা- সুখ,শান্তি সমৃদ্ধি বয়ে আনুক এ কামনা করে শুভেচ্ছা পটিয়ার ব্যাবসায়ি সমাজ।

0 Comments