আসন্ন পটিয়া পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনয়ন চান সরওয়ার হায়দার তৎপরতা বৃদ্ধি ।

আসন্ন পটিয়া পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনয়ন চান সরওয়ার হায়দার তৎপরতা বৃদ্ধি

 


সেলিম চৌধুরী, 

স্টাফ রিপোর্টারঃ 


আসন্ন চট্টগ্রামের পটিয়া পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পটিয়া পৌরসভার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ি সাবেক ছাএনেতা সরোয়ার হায়দার। তিনি এ প্রতিবেদকে পটিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী মনোনয় চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। দিন যতই  ঘনিয়ে আসছে প্রথম শ্রেনীর পটিয়া পৌরসভা নির্বাচনে বিভিন্ন দলের একাধিক প্রার্থী সামাজিক যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যেই সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে প্রার্থীদের বিভিন্ন দলের প্রার্থীদের। তবে জাতীয় পার্টি একক প্রার্থী হিসেবে সাবেক মেয়র জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শামসুল আলম মাষ্টারে নাম শুনা যাচ্ছে।  

আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা মনোনয়ন পেতে দলের হাইকমান্ড থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের নেতাদের কাছে লভিং চালিয়ে যাচ্ছেন বলে দলের একটি বিশেষ সুএে জানাগেছে। নৌকার টিকেট নিজের পক্ষে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এর মধ্যে পটিয়া পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এ এস রাহাত  আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সওয়ার হায়দার। আওয়ামী লীগের টিকেটে নৌকা প্রতীকে তিনি এবার  নির্বাচনে মেয়র পদে লড়তে চান। এর মধ্যে তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও নিয়মিত দলীয় নেতাকর্মীদের নিয়ে ‘চা আড্ডা’ করে যাচ্ছেন। এছাড়াও  তিনি সামাজিক সংগঠন নেতৃবৃন্দ এবং বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করে চলেছেন। 

বিরামহীন প্রচার চালিয়ে যাচ্ছেন সরোয়ার হায়দার। আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে সওয়ার হায়দার ছাড়াও নৌকা প্রতীকে লড়তে চান আওয়ামী লীগের আরো ৪ প্রার্থী। তারা হলেন- পটিয়া পৌরসভার দুই বারের নির্বাচিত বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, দক্ষিণ জেলা শাপলা কুড়ি আসরের সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, 

পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা ক্রীড়া সংগঠক মোহাম্মদ আলমগীর আলম।এ বিষয়ে জানতে চাইলে তরুণ সমাজ সেবক সাবেক ছাএনেতা    সরওয়ার হায়দার বলেন, ১৯৮৮ সালে শিশু সংগঠন কুসুমকলি আসর, পরবর্তীতে ১৯৯৪ সালে ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের সদস্য এবং ১৯৯৭ সালে পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতিসহ বিভিন্ন সময় ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের দায়িত্ব পালন করেছি। এছাড়াও পটিয়া ক্লাব, আবদুস সোবহান ফুটবল দলের আজীবন সদস্য। পাশাপাশি বন্ধন ক্লাব ও আল আমিন ছাত্র সংঘের উপদেষ্টাসহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত। আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র পদে লড়তে চাই। আমি নির্বাচিত হয়ে পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই বলে জানান সরওয়ার হায়দার। তিনি আরো প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, এস আলম গ্রুপের চেয়ারম্যান 

আলহাজ্ব মোঃ সাইফুল আলম মাসুদ আমার প্রতিবেশী এবং স্থানীয় সাংসদ হুইপ সামশুল হক চৌধুরী এমপি আমার পিতৃতুল্য। আমি দুই বছর আগে থেকে পটিয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমি দলীয় মনোনয়ন পেলে অবশ্যই জয়ী হব। তথ্য সুএে জানাযায়,  ১৯৯০ সালের সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ পটিয়াক  পৌরসভা ঘোষণা করেন।  এরপর পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিএনপি নেতা মোহাম্মদ আলীও প্রশাসকের দায়িত্বে ছিলেন। পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির বর্তমান কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার সভাপতি  শামসুল আলম মাস্টার। 

শামসুল আলম মাষ্টার ১৯৯৭ সালে পটিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের তিন হেভিওয়েট নেতাকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়। প্রথম বার নির্বাচনে সাবেক পটিয়া পৌর প্রশাসক দক্ষিণ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীকে পরাজিত করেন।  এর পরে দুইবার মেয়র নির্বাচিত হন  বিএনপি নেতা আলহাজ্ব নুরুল ইসলাম সওঃ।   সর্বশেষ ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরে   অনুষ্ঠিত নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মত পৌর মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা অধ্যাপক হারুনুর রশিদ। এর  মেয়াদ আগামী ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। পটিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫৫ হাজারের বেশি ভোটার রয়েছেন। 

এই ৫৫ হাজার ভোটারের মন জয় করতে মহা ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে সরোয়ার হায়দার নির্বাচন করে জয়ী হয়ে চমক দিতে চান বলে জানান তার এলাকার লোকজন ছাড়াও ১৯৯২ ব্যাচের আবদু সোবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পটিয়া পৌরসভার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

Post a Comment

0 Comments