আরিফুল ইসলাম পটিয়াঃ-
চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ ভুর্ষি ২নম্বর ওয়ার্ড খানমোহনা আহমদ ছফা চেয়ারম্যানের বাড়িতে পুর্ব শক্রতার জের ধরে সেনাবাহিনীর (অবঃ) কর্পোরাল মোঃ নাজিমুল হক চৌধুরী(৪৮) ও তার মেয়ে ফাহমিনা হক মমি (১২) কে এলোপাতাড়ি পিটিয়ে-কুপিয়ে রক্তাক্ত জখম করার মামলার এর প্রধান আসামি মুদাচ্ছিল (প্রকাশ) মাসুম কে আটক করেছে পুলিশ। ৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে মাসুম উপজেলার আশিয়া ইউনিয়নে তার এক নিকট আত্মীয় বাড়িতে আত্মগোপন করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিয়ান চালিয়ে তাকে আটক করেন।
এছাড়াও ৯ অক্টোবর শুক্রবার বিকাল পটিয়া থানার মোড় এলাকা থেকে মামলার অপর ২ নম্বর আসামি মোঃ মোজ্জাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করেন পটিয়া থানার এস আই মোরশেদ এর নেতৃত্বে একদল পুলিশ। বিষয়টি এস আই মোরশেদ নিশ্চিত করেন। মামলার এজহার সুএে জানাযায়, গত ২ অক্টোবর শুক্রবার সকালে নাজিমুল হক চৌধুরী বসতঘরে মুদাচ্ছিল হক প্রকাশ মাসুম (২২) মোজ্জাম্মেল হক চৌধুরী (৫০) সুরাইয়া আকতার (১৮) পুতুল (৪২) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন মাসুম এর নেতৃত্বে পরিকল্পিতভাবে সেনাবাহিনীর (অবঃ) কর্পোরাল নাজিমুল হক চৌধুরীকে এলোপাতাড়ি কিরিচ দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।
এতে তার চোখে এবং কপালে গুরুত্বর জখম হয়। এসময় তার শিশু কন্যা পিতার উপর হামলা ঘটনা দেখে এগিয়ে আসলে ৬ষ্ট শ্রেণীর ছাএী ফাহমিনা হক মমিকে কিরিচ দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। এছাড়াও তারা ভাংচুর তান্ডব লুটপাট চালিয়ে আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন করে নাজিমের । এব্যাপারে সাবেক সেনা কর্মকর্তা (কর্পোরাল) নাজিমুল হক চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা নং ১৪/২০ ইং দায়ের করলে পটিয়া থানার পুলিশ ১ মাসুম ও তার পিতা মোজাম্মেল হক চৌধুরী কে গ্রেফতার করেন বলে থানা পুলিশ সুএে জানাযায়।

0 Comments