পটিয়া মরহুম মুক্তিযোদ্ধা ইব্রাহিম চৌধুরী নাগরিক শোকসভা ১৬ অক্টোবর সফল করার আহবান ।

পটিয়া মরহুম মুক্তিযোদ্ধা ইব্রাহিম চৌধুরী নাগরিক শোকসভা ১৬ অক্টোবর সফল করার আহবান

 

সেলিম চৌধুরী, 

স্টাফ রিপোর্টারঃ- 


আগামী ১৬ই অক্টোবর শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রামের              পটিয়া উপজেলার  বড়লিয়া ইউনিয়নে   মৌলভী হাটে  মরহুম  মুক্তিযোদ্ধা মোহাম্মদ  ইব্রাহিম চৌধুরীর এলাবাসীর উদ্যোগে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হইবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা  ৯ অক্টোবর  শুক্রবার বিকালে বাড়ৈকেরা গ্রামের  এলাকাবাসীর উদ্যােগে  

মুক্তিযোদ্ধা আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম  দক্ষিণ জেলা জাতীয় পার্টি সদস্য বদিউল আলম প্রবাসী, শিক্ষক নুরুল আমিন,মোহাম্মদ জামাল উদ্দীন, দক্ষিণ জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক দুলা মিয়া চৌধুরী মেম্বার,  

৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদনক জাহাঙ্গীর আলম চৌধুরী,নুরুল আবছার, মোঃ এমরান সহ এলাবাসী উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৬ অক্টোবর শুক্রবার  মরহুম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী এলাবাসীর উদ্যোগে মৌলভী হাটে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হইবে। উক্ত নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব শামসুল হক চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পটিয়া 

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী,  মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি বেগম চেমন আরা তৈয়ব, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক. ম শামসুজ্জামান, সাধারণ সম্পাদক পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, এতে সভাপতিত্ব করবেন মরহুম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী নাগরিক শোকসভা প্রস্তুতি  কমিটির আহবায়ক রাশেদ মনোয়ার,সভা পরিচালনা করবেন নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব সৈয়দ মোরশেদ উল্লাহ। 

সভায় বক্তারা মরহুম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী নাগরিক শোকসভা সফল করার জন্য সর্ব মহলের প্রতি আহবান জানান।

Post a Comment

0 Comments