পটিয়া পৌর নির্বাচনে বিএনপি এনাম সমর্থিত মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ফজলুল কাদের জুলু।

পটিয়া পৌর নির্বাচনে বিএনপি এনাম সমর্থিত মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ফজলুল কাদের জুলু



সেলিম চৌধুরী,
স্টাফ রিপোর্টারঃ- 

আসন্ন চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীরা দলীয় কমান্ডে যোগাযোগ রক্ষা করে চলেছে। চলতি মাসের শেষের দিকে না হয় নভেম্বর মাসে যেকোন সময় নির্বাচনের তফসিল ঘোষণা আসতে পারে। এবার বিএনপি মনোনয়ন প্রত্যাশীর তালিকায় গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এনামুল হক এনাম সমর্থিত পটিয়া পৌর নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দলের

চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ফজলুল কাদের জুলু। তিনি পটিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড শাহ্ আশরাফ ফাউন্ডেশনের পরিচালক,মমতা দুঃস্থ পল্লী পূর্নবাসন সংস্থার পরিচালক, হযরত শাহ্ আশরাফ আলী আল্ কাদেরী (রহঃ) এর দৌহিত্র এবং মরহুম প্রিন্সিপাল ইব্রাহিম সাহেবের সুযোগ্য সন্তান। পারিবারিক ঐতিহ্যর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন ফজলুল কাদের জুলু। তার ভাই ভুলু ১ নম্বর ওয়ার্ডের দুইবার কাউন্সিলর ছিলেন। বর্তমানে তিনি অসুস্থ। চলতি মাসেই ঘোষণা হতে পারে তফসিলএমনি আভাস পাওয়া যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই। কিন্তু এরও আগে থেকে পটিয়া পৌরসভায় নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। 

প্রতিটি রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ নিয়ে শুরু করেছে দৌঁড়ঝাপ। ইতোমধ্যে নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে ইচ্ছুক বিভিন্ন দলের প্রভাবশালী একাধিক নেতা ভোটের মাঠে নামছেন এমন সরব আলোচনা চলছে পৌরসভার অলিগলিতে।অনেকে ফেস্টুন, ব্যানার ও পোস্টার ছাপিয়ে নিজের প্রার্থিতার বিষয়ে জানান দেয়ায় তাদের অতীত-বর্তমান এবং ভবিষ্যত নিয়েই চায়ের কাপে ঝড় তুলছেন নির্বাচন বোদ্ধারা। দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের রীতি চালু হওয়ায় দলীয় মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন অনেক মনোনয়ন প্রত্যাশী।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি থেকেও মেয়র পদে প্রার্থী হিসেবে একাধিক নেতার নাম লোকমুখে ঘুরে বেড়াচ্ছে। অনেকে আগে থেকে বিভিন্ন সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠান কিংবা সেবামূলক কার্যক্রম পরিচালনা করায় এমনটি মনে করছেন সবাই। তবে এখনো দলীয়ভাবে কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়ার বিষয়টি খোলাসা করা হয়নি।ইতোমধ্যে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে অন্তত ৭/৮ জন ও বিএনপির ৫/৬ জন জাাতী পার্টি ১/২ প্রার্থী জোর লবিংয়ে রয়েছেন বলে বিশ্বস্ত এক সূত্র জানিয়েছে।সূত্র মতে,

পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগেমনোনয়ন প্রত্যাশা করে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকে এছাড়াও অনেকের নাম পৌরবাসীর মাঝে উচ্চারিত হচ্ছে। এইসব প্রার্থীরা তৃণমূল ভোটারদের মন জয়ের আশায় নানা কার্যক্রমে অংশ নেয়ার পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে জেলা ও উপজেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। ফজলুল কাদের জুলু এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, সাবেক

সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও পটিয়া মাঠি ও মানুষের কারানির্যাতিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সহ -সভাপতি আলহাজ্ব এনামুল হক এনাম সমর্থিত মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে পটিয়া পৌর নির্বাচনে মনোনয়ন দিলে আসনটি পুর্ন উদ্বার করে পটিয়াকে গ্রিনসিটি রুপান্তরে কাজ করার দৃঢ় বিশ্বাস। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং দোয়া চান পটিয়া পৌ নাগরিক সেবা নিশ্চিত করার জন্য।

Post a Comment

0 Comments