সেলিম চৌধুরী,
স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামর পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে নয়া বাড়ি মসজিদ পরিচালনা কমিটি ও গাউছিয়া কমিটি য়ৌথ উদ্যােগে ২ সেপ্টেম্বর রাতে শোহাদায়ে কারবালা মাহফিল মসজিদ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীগের সিনিয়র সহসভাপতি ও পটিয়া চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব গাজী মাওলানা মাহবুল হক (নুরে বাংলা) বিশেষ অতিথি ছিলেন আল্লামা মুফতি মোকারম বারী (মা.জি.আ), বিশেষ বক্তা ছিলেন নয়াবাড়ি মসজিদ ইমাম গিয়াস উদ্দিন তাহেরী। বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যাবসায়ি মঞ্জুরুল আলম, মোঃ দোহা, সাজ্জাদ হোসেন সুমন, মেম্বার আহমদ নুর সাগর, মেম্বার মাহবুল আলম, যুবলীগ নেতা মোরশেদুল হক। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ রবিউল হাসান (রবি) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়
শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তব্য রাখেন শাহরিয়ার শাহরু, আকবর হোসেন,আবদুল মন্নান, তারেক আজিজ, মোঃ হাসানুৃজ্জমান ফয়সাল, সাকিব, সিহাব,রাসেল,আবু তালেব আজাদ,জামাল উদ্দীন, নজরুল ইসলাম, নুরুল ইসলাম, সাদ্দাম হোসেন , মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।প্রধান অতিথি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বলেন এই মসজিদ নির্মাণের ফলে অত্র এলাকাবাসির অনেকদিনের আশা পূর্ন হলো। এই মসজিদ নির্মানে যারা শ্রম ও সহযোগিতা করেছেন তাদের পরবর্তী প্রজন্ম কৃতজ্ঞ থাকবেন এবং আল্লাহ রাসুল (সঃ) পথ অনুসরণ করে চলার জন্য আহবান জানান। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মগদ টাকা প্রদান চাড়াও মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন এবং মসজিদের উন্নয়ন কাজ বেগবান করতে দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারি অনুদান দেওয়ার ঘোষণা দেন। এছাড়াও৷ মঞ্জুরুল ইসলাম ২০ হাজার, মোঃ দোহা ১০ হাজার, সাজ্জাদ সুমন ১০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। রাত দেড়টায় আখেরী মোনাজাত করেন মাওলানা মাহবুল বাংলা। সব শেষে তবররুক বিতরণ করা হয়।

0 Comments