সেলিম চৌধুরী,
স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামে পটিয়ায় টুম্পা আকতার (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক খুন হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে টুম্পা আকতার ওই গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুরুজ্জামান এর বাড়িতে। পুলিশ লাশটি উদ্ধার করেন। তবে লাশ উদ্ধারের সময় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক ছিল। পুলিশ জানান, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার নুরুজ্জামান এর পুত্র মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে মহিরা গ্রামের মনির আহমদের কন্যা টুম্পার সাথে বিবাহ হয়। তাদের সংসারে ৩ বছরের এক সন্তানও রয়েছে।
স্বামী ওয়াসিম দীর্ঘদিন প্রবাসে থাকলে বর্তমানে সে পটিয়ার হরিণখাইন গ্রামের বাড়িতে রয়েছে। প্রায় সময় তাদের সংসারে পারিবারিক কলহ চলে আসছিল। রান্না ঘরে গৃহবধূ আত্মহত্যার খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ছুটে গিয়ে লাশটি উদ্ধার করেন। গৃহবধূর দুলা ভাই মোঃ আজিজুল হক জানিয়েছেন, পরিকল্পিতভাবে তার শলিকাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্বামী ও শ্বশুর পরিবারের লোকজন পলাতক রয়েছে। টুম্পা আকতার ৮ মাসের গর্ববতি ছিলেন বলে তার পরিবার সুএে জানাগেছে।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এলাকার লোকজনের সাথে কথা বলে জানাগেছে ওয়াসিম জুয়ার খেলার টাকার জন্য স্ত্রী টুম্পাকে বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে বলে। এতে টুম্পা আকতার টাকা আনতে অস্বীকার করলে রাগের বসে ওয়াসিম টুম্পা আকতারকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। বিষয়টি পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দীন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পটিয়া থানার এসআই হিরু বিকাশ পাটান এনং তিনি গৃহবধূর লাশ উদ্ধার করেন। তবে টুম্পার বাপের বাড়ির লোকজনের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলেই হত্যা না আত্মহত্যা তা স্পষ্ট জানা যাবে বলে জানান ওসি মোঃ বোরহান উদ্দীন।

0 Comments