মহিউদ্দীন চৌধুরী,
বিশেষ প্রতিনিধি :
পটিয়ার কৃতি সন্তান চট্টগ্রাম সমিতি ঢাকার সাংস্কৃতিক সম্পাদক ও পটিয়া সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক, পটিয়ার স্বনামধন্য চিকিৎসক প্রয়াত ডা: এস এম কামাল উদ্দিন চৌধুরীর একমাত্র পুত্র, গুলশান মেহরিনের প্রতিষ্টাতা ও পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরীর চাচাতো ভাই মো: মোস্তফা কামাল শানু রাজধানী ঢাকার একটি হাসপাতালে করোনা রোগে আক্রান্ত হয়ে রবিবার ভোররাত ৫ টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬২ বৎসর। গতকাল তার গ্রামের বাড়ী পটিয়ার খরনায় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। এছাড়াও আওয়ামী যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধা অর্পন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ,
দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সোলতান চৌধুরী, সাবেক মেয়র নুরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল আলী মঞ্জু, চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি, সম্পাদক, পটিয়া সমিতি ঢাকার সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী হিরো, পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম ছিদ্দিকী,উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দীন বশির
সহ নের্তৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

0 Comments