পটিয়ার খানমোহনা প্রকাশিত সংবাদ সংক্রান্তে প্রতিবাদ ।

পটিয়ার খানমোহনা প্রকাশিত সংবাদ সংক্রান্তে প্রতিবাদ ।

প্রেস বিজ্ঞপ্তিতেঃ- 

পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের ২ নং ওয়ার্ড খানমোহনা হাফেজ মীর আহমদ বাড়িতে মোঃ হারুনুর রশিদ নামে এক ব্যাক্তির জায়গা ও পুর্বশক্রতার জের ধরে প্রতিপক্ষরা বসতঘরর জানালা, গেইট, ঘরের লাইট সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর লুটপাট করেছে মর্মে দুইদফা গত ১২ আগষ্ট ঘটনার বিবরণ দিয়ে পরে দৈনিক চট্টগ্রাম মঞ্চ, দৈনিক ইনফো বাংলা, জিনিয়াস বাংলা ২৪ টিভি অনলাইন, দৈনিক দেশ বার্তা, বিবিএস ২৪ নিউজ অনলাইন প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছন মোহাম্মদ হোসাইন, গোলাম সরওয়ার, গোলাম কিবরিয়া, মোঃ গোলাম মাহমদ, মোঃ সুজন, মোঃ তানজিব। 

প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন প্রকাশিত সংবাদটি সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন কু-মানসে প্রনোদিত বটে। প্রকৃত ঘটনা হলো হারনুর রশিদ এলাকায় একটি ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠে। আমরা সংবাদের প্রতিবাদকারী সাথে হারুনুর রশিদ এর সাথে পুর্বে থেকে বাড়ির চলাচলের রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল এর জের ধরে প্রতিপক্ষ হারুনুর রশিদ অধিক সময় থানায় সহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে। ঘটনার ঘটেছে বলে উল্লেখ করেছেন সেদিন গোলাম কিবরিয়া ছিলেন ঢাকায় এবং তানজিব ছিলেন সীতাকুণ্ড চাকুরিতে। অথচ হারুনুর রশিদ তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। হারুনর রশীদ সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদ পরিবেশন করে আমাদের পারিবারিক সামাজিক সন্মানে ক্ষুন্ন করেছে। 

জায়গা সংক্রান্ত পুর্বের বিরোধ হারুনুর রশিদ ব্যানার ছিড়ে ফেলার ঘটনা ধামাচাপা দিতে আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তার সাথে যাদের ঝগড়া বিবাদ তাদেরকে আসামি না করে আমাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে মামলা দিয়ে হয়রানি করছে, সে পুর্ব শক্রুতা জের হাসিল করেছে। আমরা উক্ত মিথ্যা সংবাদে এলাকাবাসীকে বিব্রান্তি না হওয়ায় বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি পাশাপাশি এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে পটিয়ার কর্মরত সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। 

পাশাপাশি আমরা বিষয়টি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী, পটিয়া উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জুয়েল, থানার ওসি মোঃ বোরহান উদ্দীন, দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, স্থানীয় মেম্বার শাহ আলম এর হস্তক্ষেপ কামনা করছি। যাতে আমরা হারুনর রশীদের দায়েরকৃত মিথ্যা মামলা থেকে রেহাই পাই সকলের সহযোগিতা কামনা করছি। 

বার্তা প্রেরক:
প্রতিবাদকারীঃ- মোহাম্মদ হোসাইন,
                        পটিয়া দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন
                        খানমোহনা ।

Post a Comment

0 Comments