সেলিম চৌধুরী পটিয়াঃ-
চট্টগ্রামের পটিয়া পৌর বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি কবি আবু ইউসুফ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাএদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইদ্রিস পানু আম্মা আমেনা বেগম( ৮৫) ১৭ আগষ্ট সোমবার সকাল সাড়ে ৯ টার সময় নিজ বাড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ড ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়ান্নাহ লিল্লাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আমেনা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারবর্গ প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি দলীয় সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহাজাহান জুয়েল, জাপার দলীয় সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আবু সুফিয়ান,পটিয়া পৌরসভার সাবেক মেয়র জাপার কেন্দ্রীয় নেতা শামসুল আলম মাষ্টার, পৌর বিএনপি সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম সওঃ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক কমিশনার নুরুল ইসলাম, সাবেক কমিশনার আমির হোসেন,দক্ষিণ জেলা যুবদল সহসভাপতি শাহজাহান চৌধুরী, হাজী নজরুল ইসলাম, সাংবাদিক সেলিম চৌধুরী, পৌর জাপার সম্পাদক মোস্তাক আহমদ,পৌর যুবদল সাধারণ সম্পাদক আবদুল আজিজ, আনোয়ার হোসেন মিয়া, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, পৌর ছাএদল সম্পাদক আবদুল হাকিম প্রমুখ।

0 Comments