পটিয়ার দক্ষিণ ভুর্ষি এক বাড়িতে দুর্ধর্ষ চুরি, লুটপাট থানায় অভিযোগ ।

পটিয়ার দক্ষিণ ভুর্ষি এক বাড়িতে দুর্ধর্ষ চুরি, লুটপাট থানায় অভিযোগ ।

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- 

চট্টগ্রামের পটিয়া উপজেলা দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন পুর্ব ডেঙ্গা পাড়া এলাকায় এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পুর্ব ডেঙ্গা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরের দল আবুল বশরের ঘরে প্রবেশ করে নগদ টাকা স্বর্ণলংকারসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র মালামাল লুটপাট করে চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে আবুল বশর বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায় শুক্রবার দুপুরে    আবুল বশর পরিবারের লোকজন নিয়ে পাশ্ববর্তী একটি  অনুষ্ঠানে যায়। 

এই সুযোগে সংঘবদ্ধ চুরের দল ঘরে প্রবেশ করে ৭ ভরি স্বর্ণ নগদ ৮৫ হাজার টাকা, একটি মোবাইল ফোনসহ ঘরের মালামাল দলিল লুট করে নিয়ে যায়।আবুল বশর জানিয়েছেন,তাদের বাড়ি এলাকায় এক ভাতিজির ফিরাফিরি অনুষ্ঠানে পরিবারের সবাই যোগদান করে। ঘরে বাহিরে তালা লাগিয়ে পরিবারের সকল সদস্যরা চলে যান।দুপুর ১ টা থেকে ৬ টা পর্যন্ত অনুষ্ঠানে ছিল।  পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দীন জানিয়েছেন,চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ে হয়েছে। তবে ঘরে বাইরে তালা অবস্থায় কিভাবে চুরির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে ব্যাবস্তা নেওয়া হবে বলে জানান।

Post a Comment

0 Comments