পটিয়ায় মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান ১৫'শত পিস ইয়াবাসহ গ্রেফতার-১ ।

পটিয়ায় মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান ১৫'শত পিস ইয়াবাসহ গ্রেফতার-১ ।

সেলিম চৌধুরী,
স্টাফ রিপোর্টারঃ- 

 চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পটিয়া শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার ৫'শত পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলার এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে। সোমবার ২৪ আগষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্রগ্রাম খ সার্কেল (পটিয়া) কর্তৃক উপ পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর নির্দেশনায় পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫শত পিচ ইয়াবাসহ পাচারকারীকে হাতেনাতে আটক করে। 

আসামি জাফর আলম (৩২), পিতা- অছিউর রহমান, মাতা- কুলছুমা বেগম, সাং- ফুলের ডেইল, হ্নীলা, টেকনাফ- কক্সবাজার।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পটিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম।এ অভিযান অব্যহত থাকবে বলে জানান।

Post a Comment

0 Comments