পটিয়া প্রতিনিধিঃ-
৩ সেপ্টেম্বর সকালে পটিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সফিউল মান্নান ভুলুর বাড়ির রাস্তার অসমাপ্ত কাজের
অগ্রগতি পরিদর্শন করেন পটিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুন রশিদ ও ১ নম্বর ওয়ার্ড
কাউন্সিলর মোঃ আবদুল খালেক। এ রাস্তা আর সি সি ধারায় সমাপ্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্য মান্য ব্যক্তিরা। পৌর মেয়র উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে সচেতন থাকার আহবান জানান। পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক বলেন সকলের কাছে সাবেক এই ওয়ার্ডে কাউন্সিলর সফিউল মান্নান ভুলুর আশু রোগ মুক্তি কামনায় সবার কাছে দোয়া চান এবং আল্লাহ শফিউল মান্নান ভুলুর সুস্থতা কামনা করেন।

0 Comments