চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু মহিলা পরিষদের উদ্যেগে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালন ।

চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু মহিলা পরিষদের উদ্যেগে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালন ।
 


সেলিম চৌধুরী, 

স্টাফ রিপোর্টারঃ- 


চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু মহিলা পরিষদের উদ্যেগে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বঙ্গবন্ধু মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিনী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল গত ৮ আগষ্ট বিকেলে সংগঠনের সভানেত্রী আনজুমান আরা আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা জীবন আরা বেগমরের সঞ্চলনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।


এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার সহ সভাপতি এডভোকেট জগদা সুপ্রিয়া,যুগ্ন সম্পাদিকা কামরুন নাহার, সম্পাদকমন্ডলীর সদস্য এডভোকেটশ্যামলী, এডভোকেট আয়েশা সিদ্দিকী রুমী, হাসিনা চৌধুরী,, আয়েশা আক্তার, মিতু রাণী শীল, হাসিনা তুন তাসকিন,সদস্য রোকেয়া খানম প্রমুখ। সভায় বক্তারা বলেন মহিয়সী নারী ফজিলাতুন্নেসা মুজিব বাঙালীর নারী সমাজের অহংকার। 


জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য সহযোদ্ধা ও সহধর্মিনী হিসেবে আমৃত্যু বঙ্গবন্ধুকে প্রেরণা দিয়ে গেছেন ।বঙ্গবন্ধুর রাজনৈতিক সফলতায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে । সভা শেষে বঙ্গবন্ধু,বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগষ্টে নিহত সকলের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Post a Comment

0 Comments