নগরঘাটায় সক্রিয় জামায়াত কর্মী নজরুল ইসলাম (নজু) বেপরোয়া শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ।


নগরঘাটায় সক্রিয় জামায়াত কর্মী নজরুল ইসলাম (নজু) বেপরোয়া শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

নিজশ্ব প্রতিনিধি:

আমি নজরুল ইসলাম (নজু) তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নগরঘাটা গাবতলা এলাকার স্হায়ী বাসিন্দা। আমি পেশায় একজন কৃষক ও দিনমজুর। আমাকে নিয়ে নগরঘাটার স্হানীয় অনলাইন নিউজ পোর্টাল "" লাল সবুজের কথা""অনলাইন পত্রিকায় আমাকে জড়িয়ে যে মিথ্যা, বানোয়াট, মনগড়া, মানহানীকর সমাজে বিভ্রান্তিকর যে মনগড়া সংবাদ প্রকাশ করেছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে, আমি উক্ত সংবাদ এর তীব্র প্রতিবাদ জানায়,, প্রকৃতঘটনা হচ্ছে গত ৩০/০৭/২০২০ ইং রোজ শুক্রবার (ঈদের আগের দিন) নগরঘাটা গাবতলা জামে মসজিদে স্হানীয় মুসল্লীরা জুম্মার নামাজ আদায় করে। 

নামাজ শেষে মসজিদের কমিটি ও মুসুল্লিদ্দের সমন্বয়ে মসজিদে প্রাচীর নির্মানের জন্য আলোচনা করা কালীন সময়ে মসজিদের মুসুল্লি হিসেবে আমি নজরুল ইসলাম " সবাই কে বলি এখন ঈদের সময় সবাই বাড়ি আছেন, সবাই থেকে মসজিদের জমিটা বের করে সিমানা নিদ্ধারণ করে প্রাচীর দিলে ভাল হবে। নগরঘাটা গাবতলার জামে সামনে বাড়ি থাকার ফলে কিছু জমি ব্যবহার করা পড়ে। সেটি নিয়ে কথা চললে আমি উপরোক্ত কথাগুলো বলায় ঐ বাড়ির ছেলে আমার কথায় খিপ্ত হয়। সে "" লাল সবুজের কথা "" অনলাইন নিউজ এর সম্পাদক ও প্রকাশক। যার ফলে আমাকে জড়িয়ে তারই পত্রিকায় সংবাদ প্রকাশ করায়, আমি যাহাতে লোক সমাজে মুখ দেখাতে না পারি সে জন্য আমাকে জামাত শিবিরের সক্রিয় ক্যাডার, আমি নাশকতা মামলার আসামি ইত্যাদি ইত্যাদি সহ বিরুপ মন্তব্য করাইয়েছেন,, আমি নজরুল নগরঘাটা গ্রামের সাধারন একজন গরীব মানুষ। 

গ্রামের সকলে আমাকে চিনে জানে আমি কেমন মানুষ। আমি কখনো জামাত শিবিরের সাথে জড়িত ছিলাম না, আমি নাশকতা মামলার কোন আসামি না, আমি জীবনে কখনো মামলা বুঝি না। ২০১৩ সালে সরকার উৎখাতের মিটিং মিছিলে ত্রিশ মাইলে ঘটা ঘটনায় আমি ছিলাম না, সে মামলার আমি কোন আসামিও না। থানা কোর্ট কাছারিতে আজ পর্যন্ত আমার নামে কোন অভিযোগ ও নাই। আমি জাতীতে মুসলিম হওয়ায় ব্যক্তিগত ভাবে চরমোনায় ভক্ত। আমি ৫ ওয়াক্ত নামাজ কালাম করায় আমাকে তারা জামাত কর্মি বলে যেটা আদেও সত্য নয়, আমি ওই মসজিদের মুসুল্লি হওয়ায় বাড়ির সাথে থাকা মসজিদের জমি নিয়ে কথা কাটাকাটি করা ও মসজিদে জমি নিয়ে কথা বলায় -ই আমার অপরাধ হয়েছে । তাই আমাকে ও আমার পরিবার কে জড়িয়ে তারা মিথ্যা সংবাদ পরিবেশন করে সমাজে হেয় প্রতিপন্ন করছে। 

যার ফলে ইতিমধ্যে আমি সামাজিক ও মানুষিক ভাবে ক্ষতিগ্রস্হ হয়েছি এজন্য আমাকে মানহানি করায় এই নিউজ পোর্টালে সংবাদ পরিবেশন কারী ব্যক্তি যেই হোক তাকে সনাক্ত করে আইনের আওতায় আনা হোক। যাহাতে আমার মত আর কেউ যেন তাদের রোষানলে পড়ে সন্মান না হারায়। যারা সাংবাদিক নামের মহান পেশাটাকে কুলশিত করছে সাধারণ মানুষকে হয়রানি করছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্হা গ্রহনের জন্য জেলা প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকার সুশিল সমাজ সহ ভুক্তভোগী নজরুল ইসলাম।

Post a Comment

0 Comments