আলী আজগর রবিন,
রায়পুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের বুধবার পূর্ণিমার জোয়ারে সকাল থেকে হঠাৎ উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নে কয়েকটি গ্রামে পানিতে প্লাবিত হয়েছে। পানির চাপে নিচু এলাকার গ্রামীন সড়ক ভেঙে গেছে শত শত ঘর বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে।
এছাড়াও জোয়ার ও সাগরে লঘুচাপের প্রভাবে জেলার রামগতি, কমলনগর, লক্ষ্মীপুর সদর এবং রায়পুর উপজেলার মেঘনা তীরবর্তী অন্তত ৬০ কিমি এলাকা প্লাবিত হয়েছে। এসময় বহু এলাকা প্রায় ৫-৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে। জোয়ারে চার উপজেলার অন্তত ৩০-৪০টি গ্রামে ফসল, রাস্তাঘাট, ঘরবাড়ি এবং মাছের ঘেরের ক্ষতি হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) দুপুর ১২টা থেকে পানি বৃদ্ধি পেতে থাকে। তবে রাতের দিকে বিভিন্ন এলাকায় পানি নামা শুরু করবে বলে স্থানীয়রা জানিয়েছেন।মেঘনা জোয়ারের পানিতে আউশ ধানের মাঠ, আমনের বীজতলা ও রোপা আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। অনেকের পুকুরের মাছ, গবাদি পশু ও বাসস্থান ভেসে যায়।

0 Comments