পটিয়ায় রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা যুগ্ম সম্পাদকের জন্মদিন পালন ।


পটিয়ায় রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা যুগ্ম সম্পাদকের জন্মদিন পালন ।

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-     

মানবিক সংগঠন "রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পটিয়া উপজেলা শাখার যুগ্ম- সম্পাদক  আবদুল মোতালেব (মনু মেম্বার) এর জন্মদিন উপলক্ষে ৫ আগষ্ট   বুধবার বিকেলে সংগঠনের উদ্যোগে পটিয়া ক্লাব হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে সংগঠণের সভাপতি এম.নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু তাহের চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত সকলে যুগ্ম- সম্পাদক আবদুল মোতালেব মনু (মেম্বার)এর শুভ জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

যুগ্ম-সম্পাদক অতীতের ন্যায় তার বাকী হায়াতে জিন্দেগী মানবতার জন্য ব্যয় করার সুযোগ পাওয়ায় রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা'র চেয়ারম্যান ও বিভাগীয় সভাপতিসহ সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাশেদ কবির আরমান,সহ-সভাপতি সাইফুর রহমান,সহ-সভাপতি দৈনিক জনতার   সাংবাদিক সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গাজী আমির হোসেন,সহ-সাংগঠণিক সম্পাদক মোঃ সেলিম,ধর্ম বিষয়ক সম্পাদক মনির আহমদ,দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, আরিফ উদ্দিন সুজন,কানুন প্রমুখ।

Post a Comment

0 Comments