সেলিম চৌধুরী,
স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামের পটিয়ায় একটু দেরীতে হলেও স্কুলে যেতে না পারা ছাত্র ছাত্রীদের জন্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট পরিচালিত বিনা ফি এর অদম্য পাঠশালা শুরু হয়েছে। ৭ আগস্ট থেকে । বৃষ্টির কারনে খোলা জায়গাতে পাঠদান করতে না পারায়, অবশেষে শিক্ষক স.ম ইউনুস এর বাসায় বিভিন্ন ক্লাশের স্বল্প সংখক ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ছাত্রফ্রন্টের পক্ষ থেকে সবাইকে মাস্ক সরবরাহ করে, প্রত্যেককে আলাদাভাবে এন্টিভাইরাস স্প্রে ও সেনিটাইজার দিয়ে প্রায় ৩ ঘন্টা যাবৎ পাঠদান করা হয় ।
বৃহৎ পর্যায়ে আরো বড়ো জায়গা নিয়ে এ পাঠদান স্কুল না খোলা পর্যন্ত চলবে । বাচ্চাগুলো অনেক আনন্দ করে পড়তে পেরে দারুন খুশি । পাঠদানে ছিল রায়হান উদ্দিন, সেমিনা ইশরাত, ঋজু লক্ষী অবরোধ ও শারমিতা ইশরাত । দরিদ্র বাচ্চাদেরকে খাতা, পেন্সিল, রাবার, সার্পনার দেয়া হবে । সাধ্যে কুলালে খাবারও দেয়া যেতে পারে ।

0 Comments