জয়নাল আবেদীন,
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সবুজের শহর লক্ষ্মীপুর কে আরো সবুজ ও প্রাকৃতিক বন্ধন হিসাবে গড়ে তুলতে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এর এই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড স্থানীয় ইউপি সদস্য মো: শাহাবুদ্দিন এর নেতৃত্বে বনবিভাগ থেকে পাপ্ত ১ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন এর কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হামছাদী ইউনিয়ন এর পাটোয়ারী হাট সহ বিভিন্ন জায়গায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম লিটন, মিজানুর রহমান, সাহেদ হোসেন, নয়া যুগান্তর পত্রিকা ও জয়যাত্রা টিভির জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন প্রমুখ।
এই সময় চেয়ারম্যান এমরান হোসেন নান্নু বলেন, জলবায়ূর পরিবর্তন রোধে সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই। ত মানুষের জীবন বাঁচাতে বৃক্ষের গুরুত্ব অনেক। প্রধানমন্ত্রীর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কাজেই আমরা সবাই এ বর্ষায় গাছ রোপন করে দেশকে আরো প্রাকৃতিকবন্ধন হিসাবে গড়ে তুলতে চাই।

0 Comments