প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ ।

প্রকাশিত  সংবাদের তিব্র নিন্দা  প্রতিবাদ ।
 

খবর বিজ্ঞাপ্তিঃ- 


দৈনিক সংবাদ, দৈনিক ইনফো বাংলা, দৈনিক সাঙ্গু, দৈনিক সরেজমিন বার্তা, জিনিয়াস বাংলা ২৪ টিভি, দৈনিক জনতা, দৈনিক সকালের সময়, দৈনিক দেশ বার্তা,  বিবিসি ২৪ সহ একাধিক অনলাইন ও জাতীয়  স্হানীয়     পএিকায় পটিয়া বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী দুর্নীতি শির্ষক যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টি গৌচর হয়। প্রকৃত পক্ষে আমার পিতা দুই বছর আগে মারা গিয়েছে। বর্তমানে আমার পিতার নামে পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পিডিবির কোন মিটার নেই। সেখানে আমার নিজের ৩ টি টম টম গাড়ি থাকায় আমি দোকানের মিটার থেকে ব্যাটারী  চার্জ দিলে পিডিবি আমার লাইন কেটে দেন। 

এ পর্যন্ত এ নিয়ে পিডিবির কোন কর্মকর্তার সাথে আমার কোন ধরনের বাকবিতন্ডা বা টাকা পয়সার লেনদেন হয়নি। অথচ আমার মৃত পিতার বক্তব্য দিয়ে পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বাবু রাজু মন্ডল কতৃক ৮০ হাজার টাকা দাবি ও ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে যে বক্তব্য দেওয়া হয়েছে তা  সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। তাছাড়া এ নিয়ে আমার সাথে কেউ কখনো যোগাযোগ করেনি বা আমার কোন বক্তব্য গ্রহণ করেনি  তাই আমি উক্ত ভিত্তিহীন ও বানোয়াট  সংবাদের  এ সংবাদে তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদকারী  এমরান, মোবাইল নং ০১৮১২৬৮৪৯৯৪, 


--বিদ্যুৎ গ্রাহক সমিতির বিবৃতি--এদিকে পটিয়া বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি আইয়ুব বাবুল এক বিবৃতিতে প্রকাশিত সংবাদ সত্য নয় দাবি করে বলেন, নির্বাহী প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন, বিতরণ বিভাগ পটিয়া, বিউবো চট্টগ্রাম। পটিয়া দপ্তরের যোগদান করার পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাবহার নিশ্চিত ও ১০ টি নতুন ট্রান্সফরমার স্থাপন করে গ্রাহক সেবার জন্য পুরানো লাইন সংস্কার করে আধুনিকায়ন করেন। 

এছাড়াও পিডিবিতে পটিয়ার এমপি  হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর প্রতিনিধি এম নাছির উদ্দীন জানান, করোনা ভাইরাসে গ্রাহকের বাড়িতে যেতে না পারায় মিটার রিডারা কোন কোন ক্ষেএে অতিরিক্ত বিল করিলে তা মাননীয় হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর নির্দেশনা ও পরামর্শ মোতাবেক নির্বাহী প্রকৌশলী তাৎক্ষণিকভাবে অভিযোগ কেন্দ্র স্থাপন করে  গ্রাহকের অভিযোগ নিশ্পক্তি  করে স্বাভাবিক নিয়মে পরবর্তী মাস থেকে  রিডিং বিল প্রনয়ন করেন। পরে এ নিয়ে গ্রাহকদের  কাছ থেকে আর কোন অভিযোগ পাওয়া যায়নি। আমরা প্রকাশিত সংবাদ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। 

Post a Comment

0 Comments