পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড তীর মসল্লা কোম্পানির বাড়িতে বসতভিটার জায়গা ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে সৎ ভাইয়ের হামলায় বড় ভাই সাদ্দাম হোসেন গুরুত্বর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে ৭ আগষ্ট সকাল সাড়ে ৭ টার সময় নিজ সাদ্দাম হোসেন
বসত ঘরে। এ ঘটনায় মোঃ চাঁদ মিয়ার পুএ মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে মোঃ আরফান, মোঃ আরমান, সৎ মা রেহেনা আকতার এর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায় দীর্ঘদিন যাবত উভয় পক্ষ বসতভিটা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বিচার হয়। কিন্তু মোঃ আরফান গং তা না মেনে গায়ের জোরে সাদ্দাম হোসেন কে বসতভিটা থেকে উচ্ছেদ করতে নানান কৌশলে পায়তারা চালিয়ে আসছে। এর ধারাবাহিকতা গত ৭ আগষ্ট সকালে ঘুমন্ত অবস্থায় মোঃ সাদ্দাম হোসেন আরফান গং এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত গুরুতর আজখম করে।
তার চিৎকার শুনে পিতা চাঁদ মিয়া এগিয়ে এসে বাঁধা দিলে তাকে গলায় ধাক্কা মেরে ফেলে দেয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রসস্র হাতুড়ি নিয়ে আরফান ও আরমান মিলে সাদ্দাম হোসেনের ঘরের অনধিকার প্রবেশ করে ঘরের আসবাবপত্র ও বাথরুম, গোসলখানা,পাকা ঘরের দেওয়াল ভাংচুর তান্ডব চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে এবং তাকে হত্যার হুমকি দেয়। এছাড়াও আরফান এর বিরুদ্ধে সমাজ বিরোধি অনেক কার্য়কলাপের অভিযোগ রয়েছেব। এমনকি তার কুকর্মের কথা মানুষ জানলে মানুষের শরীর শিউরে উঠবে।
এমন জগন্য কাজও সে দ্বিধা করেনি বলে এলাকার শত শত লোকজন জানান। এত কিছুর পরেও মোঃ সাদ্দাম হোসেন সামাজিক বিচারের আশায় রয়েছেআ। হাবিবুর পাড়ার সমাজের মাণ্যগণ্য ব্যাক্তিবর্গ বিষয়টি মিমাংসা করার চেষ্টা চালাচ্ছেন বলে বিশিষ্ট ব্যাবসায়ি সমাজ সেবক মোঃ ইকবাল হোসেন জানান। বর্তমানে সাদ্দাম হোসেন প্রতিপক্ষদের হুমকি ধামকি কারণে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং সুষ্ট বিচার আশা করেন এলাকাবাসীর কাছে ।

0 Comments