বিশেষ প্রতিনিধিঃ-
চট্টগ্রামের পটিয়ায় ‘কিশোর গ্যাং লিডার’ মোহাম্মদ আশিক ওরফে ডিএক্স আশিককে (২৫) কে আটক করেছে পটিয়া থানার পুলিশ। ১০ আগষ্ট সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের বড়ুয়া পাড়া মোড় থেকে আশিক আটক করা হয়।সে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।
আশিকের কাছ থেকে একটি নাম্বারবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে থানার পুলিশ সুএে জানাযায়। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক দীর্ঘদিন ধরে পটিয়ার বাইপাস সড়কসহ পৌর সদরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করার কথা স্বীকার করেছে।তিনি আরও বলেন, আশিকের নেতৃত্বে ডিএক্স গ্রুপের সদস্যরা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির মত ভয়ঙ্কর অপরাধে লিপ্ত বলে আমরা অভিযোগ পাচ্ছি। তারা দীর্ঘদিন ধরে বাইপাস সড়কে কৌশলে ছিনতাই করে আসছিল।
ওসি বলেন, আশিকের কাছ থেকে একটি নাম্বারবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের এলাকার বাসিন্দা ও ছাত্রলীগ নেতা মুহাম্মদ সোহেল বলেন, কিশোর গ্যাং লিডার আশিকের কাছ থেকে পুলিশ যে নাম্বারবিহীন মোটরসাইকেলটি জব্দ করেছে, এ রকম আরো তিন-চারটি বাইক আছে তাদের।
উচ্চ শব্দে হর্ন বাজিয়ে মোটরসাইকেলগুলো নিয়ে ছুটে তারা। তাদের কাছে লাল রঙের একটি সিএনজি অটোরিকশাও রয়েছে ।পটিয়া বাইপাস সড়কে তাদের ইশারায় বিভিন্ন ওয়ার্ড থেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা এসে মোবাইল ছিনতাই, ইয়াবা ব্যাবসা, চুরি করছে। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে মামলা হলেও জামিনে এসে আবারও একই অপরাধ করে বেড়াচ্ছে বিভিন্ন সুএে জানাযায়।

0 Comments