শিবগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কমেডিয়ান মহি মিজান ।


শিবগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কমেডিয়ান মহি মিজান ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মীরাক্কেল কমেডিয়ান মহি মিজান । মহি মিজান বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ত্যাগের মহিমায় উদ্বেলিত হয়ে খুশি আর আনন্দের বারতা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে এবং ঈদ উদযাপনের আহবান জানাই।

 তিনি আরো বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আজহার শিক্ষার প্রতিফলন হোক-এই কামনা করছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জবাসীসহ দেশের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।

Post a Comment

0 Comments