সাতক্ষীরার ঝাউডাঙ্গায় মাদক ইভটিজিং সহ সকল অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধ ।


সাতক্ষীরার ঝাউডাঙ্গায় মাদক ইভটিজিং সহ সকল অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধ ।

এম ইদ্রিস আলী, 
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- 

সকল প্রকার অপরাধ , মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সাতক্ষীরা সদর থানা পুলিশের উদ্যোগে, ঝাউডাঙ্গা ইউনিয়নে ‘বিট পুলিশিং’ কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের হল রুমে ‘বিট পুলিশিং’ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান, সদর থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, এস আই হাবিবুর রহমান, এ এস আই সাইফুল ইসলাম প্রমুখ। 

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় মাদক ইভটিজিং সহ সকল অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধ ।

এ সময় ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল উদ্দিন, ইউপি সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা গেছে, পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলার সবক’টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু হবে। প্রতিটি ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের দায়িত্বে থাকবেন ১জন করে এসআই এবং ১ জন করে এএসআই। ঝাউডাঙ্গা ইউনিয়ন বিটের জন্য একটি মোবাইল (০১৭৬৮-৭৮১৯২৭) নং বরাদ্দ দেওয়া হয়েছে। বিট পুলিশিং সেবা চালু হওয়াতে ইউনিয়নের মানুষকে পুলিশী সেবা পেতে আর থানা পর্যন্ত যেতে হবে না। ইউনিয়ন বিট পুলিশিং অফিসেই যে কোন অভিযোগ বা সেবা গ্রহণ করা যাবে। পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরী এবং গ্রাম্য টাউট-দালালদের দৌরাত্ম্য কমানোর লক্ষ্য অর্জিত হবে বলে সকলে আশাবাদী।

Post a Comment

0 Comments