বায়তুশ শরফের পীর আল্লামা আবদুল হাই নদভী সভাপতি ও ইদ্রিস মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত ।


Chittagong, Chittagong news, chottogram, chottogram news

সেলিম চৌধুরী, 
স্টাফ রিপোর্টারঃ- 

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের দ্বি-বার্ষিক সাধারণ পরিষদ সভা ১১ জুলাই সকাল ১১টায় বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদে বায়তুশ শরফের পীর আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভীর উদ্বোধনী বক্তব্যর মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভী এম.পি.। সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম।

সম্মেলনে বিগত বছরের কার্যবিবরণী পাঠ করেন সহসভাপতি আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া। জরুরী সভার কার্যবিরণী পাঠ করেন অধ্যাপক জামাল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ নূরী। উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, হযরত মাওলানা আবদুল জব্বার (রহ) এর কনিষ্ঠ জামাতা মারসা গ্রুপের চেয়ারম্যান আলহাজ মর্তুজা সিদ্দিকী, আলহাজ¦ নুরুল ইসলাম, মাওলানা আবুল হায়াত মো: তারেক, অধ্যাপক একরামুল হক আজাদ, মাওলানা সালাহ উদ্দিন বেলাল, শাহজাদা মাওলানা মোহাম্মদ আবদুল কাইয়ুম, হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ, এস. এম. সাইফুল আলম, মাওলানা নজরুল ইসলাম, এস এম সাজ্জাদ হোসাইন, মাওলানা আবুল কালাম আজাদ ও হাফেজ মফিজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মাসিক দ্বীন-দুনিয়া সম্পাদক জনাব মুহাম্মদ জাফর উল্লাহ।

Chittagong, Chittagong news, chottogram, chottogram news

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন এমপি বলেন, বায়তুশ শরফের সাথে আমার আত্মার সম্পর্ক। বায়তুশ শরফের তিনজন আধ্যাত্নিক সাধকের জীবন পর্যালোচনা করলে দেখি সমুদ্রের মতো গভীর এবং উদার। সূর্যের মতো উজ্জ্বল নক্ষত্র ও সুসম বন্টনকারী, মাটির মতো ধৈর্য্যশীল। বায়তুশ শরফের বর্তমান পীর আল্লামা আবদুল হাই নদভীও তাদের মতো একজন বড় মাপের আলেম ও সমাজ সংস্কারক এবং গবেষক। তাঁর সকল কার্যক্রমে দরবারের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

বায়তুশ শরফের পীর আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী বলেন, আনজুমনে ইত্তেহাদের কাজকে সারাদেশে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করতে হবে। সমাজ সেবা, সমাজ সংস্কার, মানবতার সেবাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যদের কন্ঠভোটে ২০২০-২০২৩ সেশনের জন্য বায়তুশ শরফের পীর আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভীকে সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক,সাবেক পটিয়া উপজেলার সফল চেয়ারম্যান

আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আনজুমনে ইত্তেহাদের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিও গঠন করা হয়।

সম্মেলনে সমাপনি বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী ছাহেব। তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Post a Comment

0 Comments