আলী আজগর রবিন,
রায়পুর প্রতিনিধিঃ
রায়পুর উপজেলার ৮নংদঃচরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃনজরুল ইসলাম বেপারী পক্ষথেকে ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা বছর ঘুরে আবারও ফিরে এসেছে আমাদের মাঝে। ঈদ উল আযহার অপর নাম কোরবান। আর কোরবানীর মূল কথা হলো ত্যাগ।
আসুন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ ও ভালবাসায় সুন্দর করে তুলি নিজেকে, পাশাপাশি নিজের চারপাশের এ সমাজ ও দেশকে। লোক দেখানো কোরবানীর মনোভাব পরিহার করে কোরবানীর মাংস দরিদ্র প্রতিবেশীদের মাঝে বিতরনের কথা যেন আমরা ভুলে না যাই। আসুন কোরবানীর মাধ্যমে নিজের পশুত্বকে বিসর্জন দিই। সবাই নিরাপদ দুরত্ব বজায় রেখে পবিত্র ঈদ পালন করুন ‘ঈদ মুবারক’

0 Comments