লক্ষ্মীপুরে ভিজিএফ এর চাল বিতরণ ।


লক্ষ্মীপুরে ভিজিএফ এর চাল বিতরণ ।

জয়নাল আবেদীন, 
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের উদ্দোগে ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মধ্যে ভিজিএফ’এর চাল বিতরণ করা হয়। উত্তর হামছাদী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও নিন্ম আয়ের ৭ শত ১০টি পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাউ বিতরণ উদ্বোধন করেন চেয়ারম্যান এমরান হোসেন নান্নু।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার ট্যাগ অফিসার, ইউপি সদস্যগণ ও ইউপি সচিব মাহবুবুর রহমান প্রমূখ।
এই সময় এমরান হোসেন নান্নু বলেন, ঈদে নিম্ন আয়ের সাধারণ মানুষ যেনো ঠিক মতো ভাত খেয়ে ভালো ভাবে থাকতে পারে তাই সরকারের এই প্রশংসনীয় উদ্যোগ।

Post a Comment

0 Comments