সেলিম চৌধুরী,
স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামের পটিয়া পৌরসভা আওয়ামী যুবলীগ উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তৌহিদ পবিত্র কোরবানি ঈদুল আযহা উপলক্ষে পটিয়া সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, কোরবানি মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আত্মত্যাগ, স্বার্থত্যাগ ও সম্পদ ত্যাগই হলো কোরবানির মূল উদ্দেশ্য। ঈদুল আজহা আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত এক অনন্য আনন্দ উৎসব। যাতে রয়েছে গরিব-দুঃখী, পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়স্বজনের হক ও আপ্যায়নের ব্যবস্থা।
আল্লাহপাকের প্রতি অপার আনুগত্য এবং তাঁরই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে কোরবানির রেওয়াজ। আল্লাহ্ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। তখন আল্লাহর ইশারায় ইসমাইল (আ.)কে সরিয়ে একটি দুম্বা কোরবানি হয়। এই অনন্য ঘটনা ত্যাগের মহিমায় উদ্ভাসিত।
এই সর্বোচ্চ ত্যাগের মহিমা এই শিক্ষাই দেয় যে, আল্লাহর রাহে নিজেকে সর্বান্তকরণে উৎসর্গ করা। ঈদুল আজহার প্রকৃত উদ্দেশ্য হলো নিজের অহঙ্কার, অহমিকা ও উচ্চাভিলাষ উৎসর্গ করা। সেই সাথে পশু কোরবানির মধ্য দিয়ে মানুষের ভেতরে থাকা পশুশক্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, পরশ্রীকাতরতা ইত্যাদি রিপুকে ত্যাগ করার চেষ্টা করা। অর্থাৎ সকল কুপ্রবৃত্তিকে পরিত্যাগ করা। ত্যাগের এই মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। আমিন।

0 Comments